Tuesday, March 31, 2026

মোদি সরকারের দু-গালে জোর থাপ্পড়! ১০০ দিনের কাজ নিয়ে হাই কোর্টের নির্দেশ নিয়ে কড়া প্রতিক্রিয়া তৃণমূলের

Date:

Share post:

আদালতে জোর ধাক্কা খেয়েছে কেন্দ্রের বিজেপি সরকার। প্রতিহিংসামূলক রাজনীতি করে দীর্ঘদিন ধরে প্রাপ্য আটকে রেখে বাংলাকে বঞ্চিত করছে মোদি সরকার। এবার সেই ১০০ দিনের কাজের টাকা নিয়ে কেন্দ্রের হলফনামা চাইল কলকাতা হাই কোর্ট (Calcutta High Court)। আগামী চার সপ্তাহের মধ্যে এই হলফনামা জমা দিতে হবে। এই নির্দেশের প্রেক্ষিতে শুক্রবার, তৃণমূল (TMC) ভবন থেকে সাংবাদিক বৈঠক করে কড়া প্রতিক্রিয়া দেন মন্ত্রী শশী পাঁজা (Shashi Panja)। তিনি বলেন, বিজেপির দু-গালে জোর থাপ্পড়!

ভোটের ময়দানে পেরে উঠতে না পেরে বাংলার সঙ্গে বৈষম্যমূলক আচরণ করে চলেছে কেন্দ্রীয় সরকার (Govt of India)-এই অভিযোগ আগেই করেছেন তৃণমূল নেতৃত্ব। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee) কটাক্ষ করে বলেন, বিজেপি ভোটেও হারে আর কোর্টেও হারে। কোর্টের নির্দেশ পড়ে শশী বলেন, আর কত থাপ্পড় দরকার বিজেপির! নির্লজ্জ। সাধারণ মানুষকে বঞ্চিত করেছে। রাজ্যকে বঞ্চিত করেছে। কেন্দ্রীয় সরকারের আর কত নির্দেশ চাই! বারবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হচ্ছে যে কেন্দ্রীয় সরকার ভুল করছে। তাও তারা শুধরোচ্ছে না। বিজেপি নেতারা ফোন করে বলছে বাংলার টাকা আটকে রাখো। এর প্রতিবাদ করেছে তৃণমূল। প্রতিবাদ করেছে বাংলার সাধারণ মানুষ। সবাই বলছে ভুল করছো। তাও কেন্দ্রের বিজেপি (BJP) সরকার নির্লজ্জের মতো আচরণ করছে।

১০০ দিনের কাজের বকেয়া নিয়ে দীর্ঘ দিন ধরে সরব রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। রাজ্যের পাওনা টাকা আটকে থাকায় প্রচুর মানুষ কর্মহীন হয়ে পড়ছেন। তাই কেন্দ্রের টাকা না-পেয়ে রাজ্যের তহবিল থেকে টাকা দিয়ে এই ধরনের কাজের প্রকল্প শুরু করে তৃণমূল। পাশাপাশি কেন্দ্রের বকেয়া নিয়ে হাই কোর্টে মামলা চলছে। এর আগেই আদালত গত আগস্ট মাস থেকে কাজ শুরু করার নির্দেশ দিয়েছিল। কিন্তু কেন্দ্র তো টাকা দেয়নি উপরন্ত, সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় কেন্দ্রীয় সরকার। তবে শীর্ষ আদালত কেন্দ্রের মামলা খারিজ করে দিয়েছে। শুক্রবার কলকাতা হাইকোর্টে এই মামলার শুনানিতে দ্রুত ১০০ দিনের কাজ শুরু করতে বলেছে ডিভিশন বেঞ্চ। কেন টাকা আটকে রাখা হয়েছে সেই নিয়ে এক মাসের মধ্যে কেন্দ্রের রিপোর্ট চায় হাইকোর্ট।

Related articles

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি, করণদিঘির সভা থেকে হুঁশিয়ারি অভিষেকের

ইভিএম খুললে সর্ষে ফুল দেখবে বিজেপি! বাংলা বিরোধী বিজেপি যেভাবে বাংলার মানুষকে অপমান করেছে, বঞ্চিত করেছে, এসআইআরের নামে...

আজ কোনও ফর্ম এলে তা ভোটার তালিকায় থাকবে না: দুদিনের অশান্তি শেষে জবাব মনোজের

নির্বাচনের এসআইআর প্রক্রিয়াকে আরও জটিল করে হাজার হাজার ফর্ম-৬ জমা দেওয়ার প্রক্রিয়ায় চালিয়েছে বিজেপি সোমবার থেকে। সোজা মুখ্য...