Saturday, June 20, 2026

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড প্রতিযোগিতায় রাজ্যে সেরা বসিরহাট পুরসভা

Date:

Share post:

ন্যাশনাল কোয়ালিটি অ্যাসুয়েরেন্স স্ট্যান্ডার্ড (National Quality Assurance Standard) প্রতিযোগিতায় ১২৯টি পুরসভার মধ্যে প্রথম স্থান ছিনিয়ে নিল বসিরহাট পুরসভা (Basirhat Municipality)। রাজ্যের তো বটেই এমনকী দেশেও নজর কাড়ল। স্বাস্থ্য পরিষেবায় সেরার সেরা শিরোপা অর্জন করল এই পুরসভা। এর আগেও বসিরহাট পুরসভা প্লাস্টিক-মুক্ত পরিবেশ এবং পরিবেশবান্ধবের কর্মসূচিতে সেরার সেরা হয়েছিল। কঠিন বর্জ্য পদার্থ প্রক্রিয়া, প্লাস্টিক-মুক্ত কর্মসূচিতে ইতিমধ্যে নিজের এলাকাকে পরিবেশবান্ধব করে নজর কেড়েছে। কেন্দ্রের স্বীকৃতিতে রাজ্যের মধ্যে প্রথম হয়েছিল সেটিতেও।

এবার বসিরহাট পুরসভার মুকুটে নয়া পালক। বসিরহাট পুরসভার (Basirhat Municipality) হরিশপুর স্বাস্থ্যকেন্দ্রে কেন্দ্রীয় কোয়ালিটি অ্যাসুরেন্স স্ট্যান্ডার্ডের তরফে দিল্লি থেকে পরীক্ষা করতে আসে। দুদিন ধরে পরীক্ষা চলে। বারোটি বিভাগে প্রথম পাঁচটিতে ৯৮.৮৪ শতাংশ বাকি সাতটি বিভাগে ৯৮.১৯ শতাংশ নম্বর পেয়ে রাজ্যের মধ্যে প্রথম হয়েছে। দিনরাত কাজ করে চলেছে পুরসভার হেল্থ অফিসার-সহ স্বাস্থ্যকর্মীরা।

বসিরহাট পুরসভার চেয়ারপার্সন অদিতি মিত্র রায় চৌধুরী বলেন, একদিকে ছোট ছোট শিশু, গর্ভবতী মায়েদের ভ্যাকসিনেশন, মাঝারি বয়স্ক বৃদ্ধ-বৃদ্ধাদের বাড়ি-বাড়ি গিয়ে চিকিৎসা-পরিষেবা, সুস্থ রাখার জন্য বিভিন্ন শারীরিক পরীক্ষায় গত তিন বছর ধরে দিবারাত্র কাজ করে চলেছেন। ১০ থেকে ১৬ নম্বর ওয়ার্ড হরিশপুরে মূল হেলথ সিস্টেম কেন্দ্র। সেখান থেকে স্বাস্থ্যকর্মী ও চিকিৎসকেরা বাড়ি বাড়ি গিয়ে শুগার, পেশার, বাচ্চাদের টিকা, বিনামূল্যে চিকিৎসা, পর্যাপ্ত পরিমাণে ওষুধ দেওয়া চলেছে। তারই স্বীকৃতি পেয়েছি।

Related articles

খুন নাকি অন্য রহস্য? ২৩ দিন পর বকখালির বালির নীচে মিলল মহিলার দেহ

প্রায় ২৩ দিন নিখোঁজ। পরিবারের উদ্বেগ, থানায় নিখোঁজ ডায়েরি এবং পুলিশের তদন্ত সব রহস্যের (Mysterious Death) শেষ হল বকখালির...

দ্রুততম গোলের সঙ্গেই লাল কার্ডের নজির প্যারাগুয়ের, লড়াই জমিয়ে দিল মরক্কো

চলতি বিশ্বকাপের (2026 World Cup) দ্রুততম গোল (৬৪ সেকেন্ড) করে তুরস্কের বিরুদ্ধে জয় ছিনিয়ে নিল দশ জনের প্যারাগুয়ে।...

জামাই ষষ্ঠীতে বাঁকুড়ায় চলে ‘গাছ ষষ্ঠী’! জঙ্গলকে জামাই আদরে পুজো করলেন মহিলারা

জামাই ষষ্ঠীতে (Jamai Shashthi) দুই বাংলার মানুষ যখন জামাই-মেয়েকে নিয়ে আদর-আপ্যায়নে ব্যস্ত, ঠিক তখন এক্কেবারে অন্যরকম ছবি দেখা...

রীতি মেনে বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর সংশোধনী জমা কুণালের: গ্রহণ করবে সরকারপক্ষ?

প্রথা মাফিক রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবির (R N Ravi) ভাষণ দিয়ে অষ্টাদশ বিধানসভার (Assembly) প্রথম অধিবেশন শুরু হয়।...