Saturday, May 16, 2026

আজ সোনার মেয়ে রিচার সংবর্ধনায় সিএবির অনুষ্ঠান, মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকবেন টলিতারকারাও

Date:

Share post:

বাঙালি ক্রিকেটার হিসেবে বিশ্ব জয় করেছেন রিচা ঘোষ (Richa Ghosh)। দেশের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা ভালোবাসায় আপ্লুত শিলিগুড়ির মেয়ে এবার নিজের রাজ্যে ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গলের (CAB) তরফে সংবর্ধনা পেতে চলেছেন। শনিবার বিকেলে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সোনার ব্যাট ও বল ছাড়াও বিশ্বকাপ জয়ী বঙ্গতনয়াকে দেওয়া হবে আর্থিক পুরস্কার। শোনা যাচ্ছে গর্বের এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), কোয়েল মল্লিকের (Koel Mallick) মতো প্রথম সারির টলিউডের তারকারা।

ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকাকে দুরমুশ করে প্রথমবার বিশ্বকাপ জিতেছে ভারতীয় মহিলা ক্রিকেট দল। ২ নভেম্বর ২০২৫-এ তৈরি হয়েছে ইতিহাস। একের পর এক নজির গড়ে গোটা দেশের স্নেহ-ভালবাসা আর হৃদয় জয় করেছে বিশ্বজয়ী ভারতীয় নারী ব্রিগেড। এবার দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে বাংলার গর্ব রিচা ঘোষ সিএবির তরফে পেতে চলেছে সোনার ব্যাট ও বল। যে চওড়া ব্যাটের ফলায় প্রতিপক্ষকে হেলায় উড়িয়ে দেন ভারতীয় উইকেট কিপার ব্যাটার, তাকেই প্রতীকী রূপে পুরস্কারের আঙ্গিকে তুলে ধরা হবে। ঝলমলে অনুষ্ঠানে মঞ্চ আলো করে উপস্থিত থাকবেন রাজ্যের প্রশাসনিক প্রধান, জাতীয় ক্রিকেট দলের কিংবদন্তি অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীরা (Jhulan Goswami)। সঙ্গে টলিপাড়ার হেভিওয়েট সেলিব্রেটিরা। বিশ্বকাপের ফাইনাল ম্যাচের প্রতি রান পিছু এক লক্ষ টাকা করে মোট ৩৪ লক্ষ টাকা আর্থিক পুরস্কার দেওয়া হবে রিচাকে। প্রসেনজিৎ- কোয়েলের সঙ্গে অভিনেতা দেবকেও (Dev) আমন্ত্রণ জানানো হয়েছিল বটে কিন্তু তিনি বিশেষ কারণে উপস্থিত থাকতে পারবেন না বলে জানা গেছে। তবে উপস্থিত থাকবেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

 

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...