Thursday, May 14, 2026

বঙ্গ রাজনীতিতে নতুন দল! চেয়ারম্যান হিসাবে নিজের নাম ঘোষণা হুমায়ুন কবীরের

Date:

Share post:

বারবার দল বিরোধী কথাবার্তা। দলের পদক্ষেপ নিয়ে প্রকাশ্যে সমালোচনা। এবার মুখোশ খুলল হুমায়ুন কবীরের। তিনি এবার নিজেই দল গঠন করতে চাইছেন। তৃণমূলের (TMC) ছত্রছায়ায় থেকে যে প্রতিপত্তি অর্জন করেছেন, এবার তাকে কাজে লাগিয়ে মুর্শিদাবাদের রাজনীতিতে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশের ঘোষণা করে ফেললেন ভরতপুরের (Bharatpur) বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir)। ২২ ডিসেম্বর দলের বাকি পদাধিকারীদের নাম ঘোষণা হবে বলে জানালেন হুমায়ুন।

ইতিমধ্যেই মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের নামে কুরুচিকর বক্তব্য পেশ করতে পিছপা হননি হুমায়ুন কবীর। জেলা সভাপতি অপূর্ব সরকার, সাংসদ ইউসূফ পাঠানের (Yusuf Pathan) বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে হুমায়ুনকে। বারবার তাঁকে সতর্ক করা হয়েছে। ২০২১ সাল থেকে এই প্রক্রিয়াই চলে এসেছে। এবার তাতে ইতি টানার ইঙ্গিত দিচ্ছেন হুমায়ুন (Humayun Kabir)।

আরও পড়ুন: এবার কি তৃণমূলে হুমায়ুন বিদায়!

প্রয়োজনে অধীর চৌধুরির (Adhir Choudhury) সঙ্গে হাত মেলানোর কথা বলতেও দ্বিধা করেননি হুমায়ুন। সম্প্রতি বিজেপির কেন্দ্রীয় কমিটির কাগজ পৌঁছেছিল তাঁর বাড়িতে। সেটি ভুলবশত, দাবি করেছিলেন হুমায়ুন। সেক্ষেত্রে কাদের মদতে নতুন দল গঠনের হুঁশিয়ারি, তা নিয়ে ধন্দ বজায় রাখছেন ভরতপুর বিধায়ক। যদিও তাঁর পৃথক দল গঠনের বক্তব্য পেশের পরেও তৃণমূলের তরফ থেকে কোনও মন্তব্য করা হয়নি। তৃণমূল রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে এই প্রসঙ্গে প্রশ্ন করা হলেও তিনি কোনও মন্তব্য করতে চাননি।

Related articles

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...

আজ উচ্চমাধ্যমিকের ফলপ্রকাশ, সাড়ে দশটায় আনুষ্ঠানিক ঘোষণার পর ওয়েবসাইটে দেখা যাবে রেজাল্ট

আজ প্রকাশিত হতে চলেছে চলতি বছরের উচ্চমাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result 2026) । বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় উচ্চমাধ্যমিক...