Friday, April 3, 2026

KIFF: রবিবাসরীয় ফিল্মোৎসবে হলিউড ক্লাসিক ‘ব্লু ভেলভেট’ দেখার সুযোগ, দুপুরে ফেলুদার নস্টালজিয়া!

Date:

Share post:

দেখতে দেখতে তিন দিন পার, উদ্বোধনের দিনটাকে হিসেবের মধ্যে ধরলে আজ ৩১ তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (31st Kolkata International Film Festival) চতুর্থ দিন। কিন্তু সিনেপ্রেমীদের কাছে এ হল রবিবাসরীয় তৃতীয়া। শনির সন্ধ্যায় জমিয়ে ‘অরণ্যের দিনরাত্রি’ দেখার পর, রবির দুপুরে আবার সত্যজিতের (Satyajit Ray) কালজয়ী এক সিনেমা দেখার সুযোগ। অ্যাসিস্ট্যান্ট তোপসে আর বন্ধু জটায়ুকে নিয়ে মগজাস্ত্রে শান দিতে তৈরি ফেলুদা। দুপুর দেড়টায় রবীন্দ্র সদনে প্রদর্শিত হবে ‘জয় বাবা ফেলুনাথ’ (Joy Baba Felunath)। তবে সকালটা শুরু হলিউড ক্লাসিক দিয়ে। আজ নন্দন ১-এ ১১টায় ‘ব্লু ভেলভেট’ (Blue Velvet), বিকেল ৪.৩০টেয় থাকছে ফ্রান্সের সিনেমা ‘দ্য স্ট্রেঞ্জার’ (The Strenger)।

সিনে উৎসবের প্রথম দিন থেকেই নন্দন (Nandan), রবীন্দ্র সদন চত্বর জমজমাট। হল ভর্তি করে সিনেমা দেখা চলছে রাধা স্টুডিও কিংবা বিনোদিনী থিয়েটারেও (Binodini Theatre)। এক সপ্তাহব্যাপী আয়োজিত কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের (KIFF) একমাত্র রবিবার আজ। তাই স্বভাবতই ভিড় একটু বেশিই হবে। আজ নন্দন ২-তে সকাল ১১টায় দেখতে পারেন ‘হুইসপার্স অফ দ্য মাউন্টেন’ (Whispers of The Mountain), দুপুর দেড়টায় ‘হোয়াইট স্নো’ আর বিকেল ৪টেয় রয়েছে ‘যোজনগন্ধা’। বিকেল ৫টায় নন্দন ৩-তে শর্টফিল্ম ‘দ্য এলিফেন্ট হেভেন’ এবং ‘যাত্রা পালা, দ্য ইকোস অফ অ্যান ওপেন স্টেজ’ দেখার সুযোগ থাকছে। এদিন সন্ধ্যায় শিশির মঞ্চে প্রদর্শিত হবে ‘রিভারবেড অফ ড্রায়েড পেটালস’ । এছাড়াও থাকছে ‘দ্য সাইলেন্ট পারফর্মার’ (The Silent Performar ), ‘অপার্থিব’ শর্টফিল্ম। চলতি বছর বেঙ্গলি প্যানোরমা বিভাগে বেশ কয়েকটি চমকপ্রদ সিনেমা এসেছে। আজ প্রদর্শিত হবে চন্দ্রাশিস রায় পরিচালিত ‘পড়শি’। তাই সকাল সকাল সাজিয়ে নিন আজ সারাদিন চলচ্চিত্র উৎসবে কোন কোন ছবি দেখবেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...