Saturday, May 2, 2026

জাত-পাতের ভাগ করে রাজনীতিকরা! জাতিভেদ তুলে দিতে সরব মোহন ভাগবত

Date:

Share post:

ভারতে রাজনৈতিক কারণে জাত-পাত নিয়ম বর্তমান। এবার সরব আরএসএস প্রধান মোহন ভাগবত। আদতে দেশের রাজনীতিতে মানুষের সমান অধিকার প্রতিষ্ঠা না হওয়ার কারণেই ভারতে এখনও জাতি প্রথা রয়ে গিয়েছে, এমন দাবিতেও সরব আরএসএস (RSS) প্রধান। কার্যত হাজারো জাতিতে বিভক্ত ভারতে উন্নয়নের জন্য যে জনজাতি সমীক্ষার (caste census) দাবি বিরোধী জোটের পক্ষ থেকে দীর্ঘদিন ধরে তোলা হয়েছে, সেই অনুন্নয়নের তত্ত্বকেই মান্যতা দিল আরএসএস।

চলতি বছরে আরএসএস-এর শতবর্ষ পূর্তি (100 years) অনুষ্ঠান চলছে বিভিন্ন শহরে বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। তারই মধ্যে বেঙ্গালুরুতে (Bengaluru) আয়োজিত নিউ হরাইজন্স (New Horizons) নামের একটি অনুষ্ঠানে যোগ দিয়ে মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেন, দেশে সংরক্ষণ প্রথা তুলে দেওয়ার একমাত্র উপায় হল সুযোগের ক্ষেত্রে সম্পূর্ণ উৎকর্ষতা দেওয়া, ভালোবাসা, সম্মান। কিন্তু তা আজও পর্যন্ত হয়নি। পিছিয়ে পড়া জাতির মধ্যে থেকে অনেকেই আজ বলছেন তাঁদের আর সংরক্ষণের প্রয়োজনীয়তাই নেই।

সংরক্ষণের বিরোধিতা করে আরএসএস-এর সুর চড়ানোর বিষয়টি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। কারণ এখানেই আরএসএস প্রধান ব্যাখ্যা করেন, জাতিভেদ দূর করে ফেলার জন্য কোনও আলাদা প্রচেষ্টারই দরকার নেই। শুধু প্রয়োজন একে মন থেকে মুছে ফেলা। কারণ জাতিভেদ (caste system) প্রথার অস্তিত্ব শুধুই আমাদের মনে রয়েছে। কার্যত যেভাবে গোবলয় ও অন্যান্য বিজেপি শাসিত রাজ্যগুলিতে জাতপাতের নামে মানুষ খুন, অত্যাচার, ধর্ষণের মতো ঘটনা বেড়ে চলেছে গত কয়েক বছরে, তা প্রমাণিত হয় কেন্দ্রের সরকারের রিপোর্টেই। এবার জাতপাতের বিরুদ্ধে সরব হয়ে কী বিজেপিকেই বার্তা দিতে চাইলেন মোহন ভাগবত, প্রশ্ন রাজনৈতিক মহলে।

আরও পড়ুন: পার্লামেন্ট-ফোবিয়া: শীতকালীন অধিবেশনের সময় কমিয়ে দেওয়ায় তোপ তৃণমূলের

এই ভেদাভেদের পিছনে যে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে, তা স্পষ্ট করে মোহন ভাগবত (Mohan Bhagwat) দাবি করেন, কে বলেছিল হিন্দুদের (Hindu) ভাগ করতে? তারা কেন প্রতিরোধ করেননি? রাজনীতিকরা আমাদের ভাগ করেছে। কেন আমরা বলতে পারি না একটি জাতি হিসাবে আমরা এক? মোহন ভাগবতের প্রশ্নে কার্যত কাঠগড়ায় বিজেপির ভেদাভেদের রাজনীতি। যেভাবে বাংলাসহ যে সব রাজ্যে জাতপাতের চূড়ান্ত বিভৎস রূপ দেখা যায় না, সেখানে যেভাবে বিজেপির স্থানীয় নেতারা ধর্ম ও জাতপাতে রাজনীতি করতে চাইছেন, মোহন ভাগবতের বার্তা সেই সব স্থানীয় রাজনীতিকদেরই উদ্দেশ্যে।

Related articles

ছত্তিশগড়ে আইইডি বিস্ফোরণ: মৃত্যু তিন জওয়ানের

মাওবাদ মুক্ত কোনওভাবেই হতে পারছে না ছত্তিশগড়। যেভাবে মাওবাদীদের বিরুদ্ধে দমননীতি নিয়েছে কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক, তাতে যে কোনওভাবেই...

দক্ষিণ ২৪ পরগনার দায়িত্ব নিজের হাতে, বাকি জেলায় প্রতিনিধি পাঠালেন অভিষেক: এজেন্টদের বোঝালেন প্রযুক্তিগত দিক

ভোট গণনায় কারচুপি রুখতে পর্যবেক্ষক নিয়োগ করল তৃণমূল। দক্ষিণ চব্বিশ পরগনার দায়িত্ব নিজের হাতেই রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ...

সুষ্ঠু ও স্বচ্ছভাবে ভোট গণনা পরিচালিত করতে অতিরিক্ত পর্যবেক্ষক নিয়োগ কমিশনের

বিধানসভা নির্বাচনের গণনা প্রক্রিয়া সুষ্ঠু ও স্বচ্ছ রাখতে নির্বাচন কমিশন (Election Commission) অতিরিক্ত গণনা পর্যবেক্ষক (Counting observers) ও...

শেষ লড়াই! ইস্টবেঙ্গল ছাড়ার জল্পনা উস্কে দিলেন অস্কারই

ইস্টবেঙ্গলে(East Bengal) অস্কার ব্রুঁজোর(Oscar Bruzon) ভবিষ্যত নিয়ে জোর গুঞ্জন, চলতি মরশুমের পর কি সত্যিই ইস্টবেঙ্গল ছাড়ছেন অস্কার ব্রুঁজো?...