Wednesday, June 3, 2026

১১ বলেই অর্ধশতরান! রঞ্জি ট্রফিতে বিশ্বরেকর্ড মেঘালয়ের ব্যাটারের

Date:

Share post:

রঞ্জি ট্রফির( Ranji Trophy) ইতিহাসে বিশ্ব রেকর্ডে(World Record) তৈরি করলেন মেঘালয়ের ব্যাটসম্যান আশিষ কুমার চৌধুরী(Asis Kumar Chowdhury)। মোট আটটি ছক্কা মেরেছেন, এর মধ্যে এক ওভারেই আছে ছয় ছক্কা। আকাশ সেইসঙ্গে ১১ বলে অর্ধ শতরান করেছেন ।সেই সঙ্গে ১৩ বছরের পুরনো বিশ্বরেকর্ড ভেঙে দেন। আশিষ  এই অর্জন করেন সুরাটে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে খেলতে নেমে।

আকাশ কুমার চৌধুরী ১৪ বলে ৫০ রান করে অপরাজিত থাকেন। তিনি মাত্র ১১ বলেই হাফসেঞ্চুরি করে ফেলেন।এর আগে প্রথম শ্রেণির ক্রিকেটে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল ওয়েন হোয়াইটের। ২০১২ সালে এসেক্সের বিপক্ষে লিচেস্টারশায়ারের হয়ে খেলার সময় হোয়াইট ১২ বলে পঞ্চাশ রান করেন। আকাশ ১৪ বলে অপরাজিত ৫০ রান করেন, যার মধ্যে আটটি বিশাল ছক্কাও ছিল। এক ওভারে টানা ছয়টি ছক্কাও মারেন তিনি।

আকাশ এক বল কম খেলে সেই রেকর্ড ভেঙে ইতিহাস গড়েন। রঞ্জি ট্রফিতে এর আগে দ্রুততম অর্ধশতরানের রেকর্ড ছিল জম্মু-কাশ্মীরের বন্দীপ সিংয়ের, যিনি ২০১৫-১৬ সালে ত্রিপুরার বিরুদ্ধে ১৫ বলে অর্ধশতরান করেছিলেন।

Related articles

১৮ বছর পর হাতে এল অফার লেটার! অবসরের বয়স পেরিয়ে মজিদ পেলেন ‘হতাশার’ চিঠি

সরকারি চাকরির স্বপ্ন বুনেছিলেন দুই দশক আগে। পরীক্ষা দিয়ে মেধা তালিকায় জায়গাও করে নিয়েছিলেন। কিন্তু সেই স্বপ্নের চিঠি...

ফর্ম জমার আগেই অন্নপূর্ণা যোজনার টাকা! কারা পেলেন সুবিধা? তালিকা নিয়ে কাঠগড়ায় বিজেপি

অন্নপূর্ণা যোজনার সূচনা থেকেই স্বচ্ছতার সওয়াল করে এসেছে নতুন বিজেপি সরকার। ভুয়ো উপভোক্তা ছেঁটে ফেলে প্রকৃত প্রাপকদের হাতে...

এবিভিপির চক্রান্তে মিথ্যা মামলায় ধৃত ছাত্রনেতা! শোকে হৃদরোগে মৃত্যু বাবার

ছেলের গ্রেফতারির ধাক্কা সহ্য করতে পারলেন না বাবা। মিথ্যা মামলায় পুলিশের হাতে ছেলের বন্দি হওয়ার খবর শুনেই হৃদরোগে...

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...