Wednesday, May 13, 2026

গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

Date:

Share post:

গুরুতর অসুস্থ অবস্থায় মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি বর্ষীয়ান অভিনেতা ধর্মেন্দ্র(Veteran actor Dharmendra)। পরিবার সূত্রে খবর, ভেন্টিলেটর সাপোর্টে রাখতে হয়েছে তাঁকে। গত এক সপ্তাহ ধরেই শরীর ভাল নেই অভিনেতার। হঠাৎ শ্বাসকষ্ট হওয়ায় এর আগে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসা চলছিল। তবে অবস্থার অবনতি হওয়ার তাঁকে এখন ভেন্টিলেশনে রাখা হয়েছে। মেডিক্যাল বোর্ডও গঠন করা হয়েছে।

ধর্মেন্দ্রর বর্তমানে বয়স ৮৯ বছর। আগামী ৮ ডিসেম্বর জন্মদিনের আগেই অভিনেতার শারীরিক অবস্থার অবনতিতে বেশ উদ্বিগ্ন অনুরাগীরা। চলতি বছরের এপ্রিলে ধর্মেন্দ্রর চোখে গ্রাফট সার্জারি হয়। তারপর থেকেই বেশ দুর্বল ছিলেন তিনি। যদিও কাজ চালিয়ে গিয়েছেন।

১৯৬০ সালে তাঁর ডেবিউ হয় ‘দিল ভি তেরা হুম ভি তেরে’ ছবির মধ্যে দিয়ে। শোলে, ধারম বীর, চুপকে চুপকে, মেরা গাঁও মেরা দেশ, ড্রিম গার্ল– সিনেমার মধ্য দিয়ে তিনি জনপ্রিয়তার শীর্ষে পৌঁছন। ‘তেরি বাতোঁ মে উলঝা হুয়া’ ছবিতে শেষবার তাঁকে দেখা যায়। সামনে রয়েছে নতুন ছবি ‘ইক্কিশ’। মুক্তি পাওয়ার কথা এই বছর বড়দিনে। তাঁর মাঝেই এই অসুস্থ চিন্তা বাড়াচ্ছে সকলেরই।

Related articles

আরও মহার্ঘ সোনা! একলাফে বাড়ল ৯ হাজার টাকা

ফের দাম বাড়লো হলুদ ধাতুর (Gold Rate)! এক ধাক্কায় সোনা ও রুপোর আমদানি শুল্ক ৬ শতাংশ থেকে বাড়িয়ে...

দিলজিতকে হুমকি দিতেই ম্যানেজারের বাড়িতে গুলিবর্ষণ! মুম্বইয়ে ফের বিষ্ণোই আতঙ্ক

একদিকে খলিস্তানি বিরোধিতার অন্যদিকে বিষ্ণোই গ্যাংয়ের হুঁশিয়ারি, গায়ক দিলজিত দোসাঞ্ঝকে (Diljit Dosanjh) বার্তা দিতে এবার তাঁর ম্যানেজার গুরপ্রতাপ...

দুর্নীতিতে ‘জিরো টলারেন্স’: অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্তে CBI-কে নিতে হবে না রাজ্যের অনুমতি, ছাড়পত্র মুখ্যমন্ত্রীর

দুর্নীতিতে তাঁর সরকার ‘জিরো টলারেন্স’ নীতি নিচ্ছে- নির্বাচনী প্রচারপর্বে এই আশ্বাস দিয়েছিলেন শুভেন্দু অধিকারী (Subhendu Adhikari)। ক্ষমতায় এসেই...

জোর করে ভাড়াটে ঢোকানোর অভিযোগ, গ্রেফতার বরাহনগরের তৃণমূল কাউন্সিলার

গ্রেফতার করা হল বরাহনগর পুরসভার ১৪ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস (TMC Councillor Arrested) কাউন্সিলার শান্তনু মজুমদার (Shantanu Majumdar)...