Friday, June 12, 2026

উৎসবের পরেই সংক্রমণের উর্ধ্বগতি! রাজ্যে বাড়ছে ডেঙ্গির দাপট, সতর্ক স্বাস্থ্য দফতর

Date:

Share post:

উৎসবের আমেজ কাটতে না কাটতেই রাজ্যে ফের মাথা চাড়া দিচ্ছে ডেঙ্গি। স্বাস্থ্য দফতরের সর্বশেষ রিপোর্টে দেখা গেছে, শুধু অক্টোবরের শেষ দুই সপ্তাহেই নতুন করে ১,৬৩২ জনের শরীরে মিলেছে ডেঙ্গি ভাইরাসের সংক্রমণ। গোটা অক্টোবর মাসে আক্রান্তের সংখ্যা ছুঁয়েছে প্রায় ৩,২০০।

চলতি বছরের শুরু থেকে ৩১ অক্টোবর পর্যন্ত রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২,৫০৩। বিশেষজ্ঞ পতঙ্গবিদদের মতে, দুর্গাপুজো ও কালীপুজোর সময় খোলা মণ্ডপ, জমে থাকা জল, অপর্যাপ্ত স্যানিটেশন এবং বৃষ্টির জল নিষ্কাশনের সমস্যা ডেঙ্গি সংক্রমণ বৃদ্ধির অন্যতম কারণ।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ডেঙ্গি সংক্রমণে শীর্ষে রয়েছে উত্তর ২৪ পরগনা জেলা—এই জেলাতেই আক্রান্ত ২,৩২৬ জন। তার পরেই মুর্শিদাবাদ, যেখানে সংক্রমিতের সংখ্যা ২,৩০৪। হুগলি ও কলকাতাতেও আক্রান্তের সংখ্যা পেরিয়েছে হাজারের ঘর। মালদায় আক্রান্তের সংখ্যা হাজারের কাছাকাছি, আর হাওড়ায় ৭৫০ ছাড়িয়েছে। সব মিলিয়ে, এই ছয় জেলাতেই আক্রান্তের সংখ্যা ৮,৭০০-রও বেশি।

পরিস্থিতি মোকাবিলায় রাজ্য স্বাস্থ্য দফতর জানিয়েছে, সংক্রমণপ্রবণ এলাকাগুলিতে নজরদারি, ফগিং এবং সচেতনতামূলক প্রচার আরও জোরদার করা হয়েছে। সংক্রমণ বেশি এমন ব্লকগুলিতে অতিরিক্ত স্বাস্থ্যকর্মী মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, জনসচেতনতা ও নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখাই এখন সবচেয়ে বড় প্রতিরোধের উপায়। তারা জানাচ্ছেন, জমে থাকা জল ও আবর্জনা সরিয়ে ফেললে অনেকটাই কমানো সম্ভব ডেঙ্গি ছড়ানোর ঝুঁকি।

আরও পড়ুন – গুরুতর অসুস্থ ধর্মেন্দ্র, ভেন্টিলেটর সাপোর্টে বর্ষীয়ান অভিনেতা

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মালব্যনগরের পরে তুঘলকাবাদের বহুতলে আগুন! মৃত ৩

দিল্লির (Delhi) মালব্যনগরে অগ্নিকাণ্ডের রেশ এখনও কাটেনি। এবার দক্ষিণ-পূর্ব দিল্লির তুঘলকাবাদ এলাকায় শুক্রবার ভোররাতে একটি বহুতল আবাসিক (Housing...

সাধারণ ত্রেতাদের সঙ্গে শপিংয়ে মজে ইয়ামাল, সমর্থকদের জন্য বাস পরিষেবা জার্মানির

চলতি ফিফা বিশ্বকাপে(FIFA World Cup) যে তরুণ তুর্কিদের দিকে বাড়তি নজর থাকবে তার মধ্যে অন্যতম লামিনে ইয়ামাল(Lamine Yamal)।...

রাজ্যে ফের বিনিয়োগ করবে TATA! বাজেটেই শিল্প নিয়ে নতুন ঘোষণার সম্ভাবনা 

রাজ্যের শিল্পক্ষেত্রে উন্নয়নের জোয়ার আসবে, বাংলায় শিল্পবান্ধব কর্মসংস্কৃতির পরিবেশ তৈরি হচ্ছে। নিউটাউনের বিশ্ববাংলা কনভেনশন সেন্টার (Biswa Bangla Convention...

কলকাতায় ৫০ কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস! ভারী বৃষ্টির সতর্কতা উত্তরে

শুক্রবার দক্ষিণবঙ্গের (South Bengal) জেলায় জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা (Rain and thunderstorm forecast) জারি করেছে হাওয়া অফিস। বিক্ষিপ্ত বৃষ্টির...