Thursday, May 14, 2026

ভোটার তালিকায় নাম নেই সস্ত্রীক সব্যসাচী দত্তের, কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ তৃণমূলের

Date:

Share post:

সস্ত্রীক সব্যসাচী দত্তের নাম নেই ইলেক্টোরাল ড্রাফট রোলে! এদিকে তিনি ১৯৯৫ সাল থেকে বিধাননগরের কাউন্সিলর। ২০০০ সালেও কাউন্সিলর। তাঁর স্ত্রী ইন্দ্রানী দত্তও তৃণমুলের কাউন্সিলর ছিলেন। সব্যসাচী এখনো ৩১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। অথচ এদের দুজনের কারও নাম নেই! দুজনের বাড়ির ঠিকানা হল, ডি এল – ২৩৯ , সেক্টর ২ সল্টলেক। এটি বিধাননগর পূর্ব থানার মধ্যে পড়ে। আগেকার ওয়ার্ড নম্বর ছিল ১৩।

মজার বিষয় হলো, ডি এল ২৩২ থেকে ২৪০ — এই আটটি বাড়ির কারও নামই তালিকায় নেই। এটা পূর্বতন বেলগাছিয়া পূর্ব বিধানসভার অন্তর্গত ছিল। একটা সময় জ্যোতি বসু এই ওয়ার্ডের ভোটার ছিলেন। যে ২০০২ সালের ভোটার তালিকা ধরে এখন এসআইআর করছে নির্বাচন কমিশন, সেসময় কাউন্সিলর ছিলেন সব্যসাচী। অথচ নাম নেই। তৃণমূল নেতৃত্ব বার বার অভিযোগ করেছেন কমিশনের কর্মপদ্ধতি ও ভোটার তালিকার এই নাম না থাকা নিয়ে। তৃণমূল ভবন থেকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও এ নিয়ে তোপ দেগেছেন কমিশনের বিরুদ্ধে। কলকাতা সহ একাধিক জেলায় এই নাম না থাকার ঘটনা সামনে এসেছে। তাও কমিশনের কোনো হেলদোল নেই।

আরও পড়ুন- প্রতিশ্রুতি রেখেই ফের উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী, বন্যা–ধসের ক্ষয়ক্ষতির পর্যালোচনা

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রী পদে বিরোধী দলনেতা, কেরলমের মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন

কেরলমে এবার বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রী হচ্ছেন ভিডি সতীশন। ভোটপর্ব শেষ হওয়ার পর প্রায় ১০ দিন ধরে চলছে...

প্রবল ঝড়ে লন্ডভন্ড উত্তরপ্রদেশ, মৃতের সংখ্যা ছাড়াল শতাধিক

তুমুল ঝড়বৃষ্টিতে(Storms Hit )একপ্রকার বিধ্বস্ত যোগীরাজ্য উত্তরপ্রদেশ(Uttar Pradesh)। গত ২৪ ঘন্টায় লন্ডভন্ড হয়ে গিয়েছে অযোধ্যা, বারাণসী গাজিয়াবাদ-সহ উত্তরপ্রদেশের...

তাপস-সজলদের ধরে রাখতে পারেনি দল! শপথের পরে স্যোশাল মিডিয়া পোস্টে আত্মবিশ্লেষণের বার্তা কুণালের

বুধবারের পরে বৃহস্পতিবার- বিধানসভায় চলছে নির্বাচিত বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান। বেলেঘাটা কেন্দ্র থেকে এবারই প্রথম বিধায়ক হলেন কুণাল ঘোষ...

নিশীথের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইস্টবেঙ্গলের, আইপিএল ম্যাচে আমন্ত্রণ সিএবির

কয়েকদিন আগেই রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকারের ক্রীড়া ও যুব কল্যাণ মন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিশীথ প্রামানিক (Nisith...