Saturday, May 16, 2026

ভোটার তালিকার স্বচ্ছতা যাচাইয়ে আগামী সপ্তাহে রাজ্যে কমিশনের প্রতিনিধি দল

Date:

Share post:

আসন্ন বিধানসভা নির্বাচনকে কেন্দ্র করে আরও এক দফা নড়াচড়া শুরু করল নির্বাচন কমিশন। সূত্রের খবর, আগামী সপ্তাহেই রাজ্যে আসছেন কমিশনের প্রতিনিধিরা। তাঁদের সফরের মূল উদ্দেশ্য— চলতি ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) প্রক্রিয়া খতিয়ে দেখা এবং ভোটার তালিকা যাতে সম্পূর্ণ স্বচ্ছ থাকে, তা নিশ্চিত করা।

নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর অনুষ্ঠিত হতে চলেছে এক গুরুত্বপূর্ণ বৈঠক। ওই বৈঠকে উপস্থিত থাকবেন কমিশনের উচ্চপদস্থ আধিকারিকেরা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক, সব জেলা নির্বাচন আধিকারিক (ডিইও) এবং অন্যান্য সংশ্লিষ্ট কর্তারা। জানা গিয়েছে, ঐদিনের বৈঠকে মূলত দুইটি বিষয়ের উপর জোর দেওয়া হবে— ইভিএম প্রস্তুতি ও ভোটার তালিকার পর্যালোচনা। কমিশনের মতে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে ভোটার তালিকা যেন ত্রুটিমুক্ত ও স্বচ্ছ থাকে, সেটিই এখন প্রধান লক্ষ্য। পাশাপাশি এসআইআর প্রক্রিয়ার অগ্রগতি এবং মাঠপর্যায়ে তার বাস্তবায়ন নিয়েও বিস্তারিত আলোচনা হবে। কমিশন সূত্রে ইঙ্গিত, এসআইআর পর্যবেক্ষণ ও ভোটার তালিকা পর্যালোচনার পাশাপাশি জেলার বিভিন্ন বুথে নমুনা যাচাইয়ের কাজও শুরু হতে পারে কমিশনের প্রতিনিধি দলের এই সফরে।

আরও পড়ুন- দিল্লির দূষণ পরিস্থিতি ‘অত্যন্ত উদ্বেগজনক’, আইনজীবীদের পরামর্শ সুপ্রিম কোর্টের

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

আরাবল্লীতে কোনও খনন নয়! রিপোর্টের জন্য অপেক্ষার নির্দেশ সুপ্রিম কোর্টের

আরাবল্লী পাহাড়ে খনন নিয়ে কড়া নির্দেশ দিল দেশের সুপ্রিম কোর্ট (Supreme Court)। আরাবল্লী পাহাড়ে (Aravalli Hill) এক ইঞ্চি...

এই ‘পরিবর্তন’-এর অঙ্গীকার ছিল! স্বপ্নার বাড়িতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষুব্ধ অভিষেক

একের পর এক তৃণমূল নেতা-কর্মীর বাড়িতে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হামলা হামলার অভিযোগ তৃণমূলের। শুক্রবার রাতে জলপাইগুড়ির রাজগঞ্জ বিধানসভা...

পুনর্নির্বাচনের আগে ফলতায় রাজনৈতিক উত্তেজনা, গ্রেফতার তৃণমূল নেতা 

ফলতায় (Falta) রাজনৈতিক আবহ চরমে পৌঁছেছে। পুনর্নির্বাচনের (Reelection) আগে শুক্রবার (Friday) গভীর রাতে পুলিশ অভিযান চালিয়ে গ্রেফতার (Arrest)...

নাগরিকত্ব না থাকলে রেশন নয়: স্পষ্ট বার্তা খাদ্যমন্ত্রীর, দুয়ারে রেশনের ভবিষ্যৎ ধোঁয়াশায়

এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকার নাম তোলার কাজ হলেও ভবিষ্যতে এই তালিকা ধরেই যে নাগরিকত্বের হিসাব হবে, এসআইআর প্রক্রিয়ার...