Saturday, May 16, 2026

রায় দেখে পদক্ষেপ: মুকুল-প্রসঙ্গে মন্তব্য স্পিকারের, কাগজে-কলমে বিজেপির বিধায়ক কমেছে- বললেন কুণাল

Date:

Share post:

মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চর্চা। বুধবার কলকাতা হাইকোর্টের রায়ের পর রাজ্য বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় বলেন, “এই রায় বিতর্কিত। বিধানসভার কাস্টডিয়ান হিসেবে আমি সংবিধান অনুযায়ী কাজ করেছি।” অধ্যক্ষের বক্তব্য, “আমি যে ভাবে কেসটি দেখেছিলাম, তার প্রেক্ষিতেই নির্দেশ দিয়েছিলাম। এখন আমি হাইকোর্টের অর্ডার কপি দেখতে চাই। তারপরই সিদ্ধান্ত নেব, পরবর্তী পদক্ষেপ কী হবে।”

বিরোধীদের সমালোচনার জবাবে অধ্যক্ষ আরও বলেন, “বিরোধীরা কখনও স্পিকারের প্রশংসা করে না। আমি আমার দায়িত্ব পালন করেছি, সংবিধান মেনেই কাজ করেছি। কেউ পদত্যাগ চাইতেই পারে, কিন্তু তাতে কিছু হয় না। কিছুদিন আগে দিল্লিতে বিস্ফোরণ হয়েছিল, তখনও অনেকেই প্রধানমন্ত্রীর পদত্যাগ চেয়েছিলেন— আগে সেটা হোক।”

তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, “মুকুল রায় নিয়ে হাইকোর্টের রায়ের প্রেক্ষিতে কোনও মন্তব্য করব না। মুকুলদা শারীরিকভাবে সঙ্কটজনক অবস্থায় ছিলেন, তাঁর দ্রুত আরোগ্য কামনা করি। মুকুলদা তো নিজেই কনফিউজড ছিলেন। কাগজে কলমে বিজেপির একজন বিধায়ক কমেছে, তৃণমূলের কোনও ক্ষতি হয়নি।”

কুণাল আরও যোগ করেন, “বিজেপির এই বিষয়ে মন্তব্য করার কোনও নৈতিক অধিকার নেই। যারা একের পর এক রাজ্যে অন্য দলের বিধায়ক ভাঙিয়ে সরকার গঠন করেছে, তাদের থেকে নীতিজ্ঞান শোনার দরকার নেই।”

আরও পড়ুন- বাংলায় আটকে যাবে অশ্বমেধের ঘোড়া! বিজেপিকে তোপ ঋতব্রতর

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথমবার উত্তরবঙ্গে শুভেন্দু, বৃহস্পতিবার বৈঠক দুর্গাপুরেও 

রাজ্যে নতুন সরকার গঠনের পর প্রশাসনিক কাজকর্মে গতি আনতে এবং জেলাস্তরে সরাসরি নজরদারি চালাতে তৎপর নবান্ন। মুখ্যমন্ত্রী পদে...

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...