Thursday, May 21, 2026

সোনারপুরে শুরু হচ্ছে প্রবীণদের জন্য বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু টিকাকরণ কর্মসূচি

Date:

Share post:

শীতের আগমনের সঙ্গে সঙ্গেই নিউমোনিয়ার সংক্রমণ বাড়ছে রাজ্যজুড়ে। বিশেষ করে প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে এই রোগ অনেক সময় প্রাণঘাতী রূপ নেয়। প্রতিবছর জ্বর ও শ্বাসকষ্টে আক্রান্ত হয়ে বহু মানুষ মৃত্যুবরণ করেন। এই মৃত্যুহার কমাতে যৌথ উদ্যোগ নিয়েছে কেন্দ্র ও রাজ্য সরকার।

সরকারি সূত্রে জানা গিয়েছে, প্রবীণদের বিনামূল্যে নিউমোনিয়া ও ফ্লু ভ্যাকসিন দেওয়া হবে। দেশজুড়ে চালুর আগে পরীক্ষামূলকভাবে কিছু এলাকায় শুরু হচ্ছে এই প্রকল্প। বাংলায় ‘পাইলট প্রজেক্ট’ হিসেবে বেছে নেওয়া হয়েছে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুর ব্লককে।

স্বাস্থ্যভবন সূত্রে খবর, সোনারপুরের ৬বি স্বাস্থ্যকেন্দ্রে এই টিকাকরণ কর্মসূচি চলবে। প্রায় দেড় হাজার প্রবীণ নাগরিককে বিনামূল্যে টিকা দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছে। টিকা নেওয়া প্রত্যেক প্রবীণকেই বিমার আওতায় আনা হবে। ভ্যাকসিনের পর কোনও শারীরিক অসুবিধা বা হাসপাতালে ভর্তি হওয়ার প্রয়োজন হলে, বিমার সুবিধার মাধ্যমে তার খরচ বহন করা হবে। এজন্য বিশেষ চিকিৎসক ও নার্সের দল নিযুক্ত হয়েছে।

জেলা স্বাস্থ্য দফতরের তরফে জানানো হয়েছে, টিকাকরণের আগে এলাকায় প্রচার চালানো হবে। মানুষকে ভ্যাকসিনের গুরুত্ব বোঝাতে ও বিভ্রান্তি দূর করতে সচেতনতামূলক প্রচার চলবে।

স্বাস্থ্য সূত্রে আরও জানা গিয়েছে, প্রতিটি প্রবীণ নাগরিককে দুটি ডোজ টিকা দেওয়া হবে। পরবর্তী দুই বছর তাঁদের স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা হবে, যাতে ভ্যাকসিনের কার্যকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া মূল্যায়ন করা যায়। দেশের বিভিন্ন রাজ্যের রিপোর্ট বিশ্লেষণ করে স্বাস্থ্য মন্ত্রক পরবর্তী পদক্ষেপ ও সর্বভারতীয় পর্যায়ে প্রকল্প চালুর সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুন- প্রকাশিত হল আইসিএসই এবং আইএসসি পরীক্ষার সময়সূচি

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ফলতা পুনর্নির্বাচন: নির্বিঘ্নেই শুরু ভোটদান পর্ব

আজ দক্ষিণ ২৪ পরগনার ফলতায় পুনর্নির্বাচন (Falta Repoll)। সকাল সাতটা থেকে ২৮৫টি কেন্দ্রে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রথম...

দুর্নীতিগ্রস্তদের দায় নেব না: সময় বেঁধে সরব ঋতব্রত

তৃণমূল কংগ্রেস রাজ্যের ক্ষমতা থেকে সরে যাওয়ার পরে একাধিক অভিযোগে দলের ভিতরের সদস্যরাই সরব হয়েছেন। এমনকি সাম্প্রতিক সময়ে...

IPL: ইডেনে মুম্বই বধ, প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর

  আইপিএলে প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর। বুধবার ঘরের মাঠে বৃষ্টি বিঘ্নিত ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্স-র বিরুদ্ধে ৪ উইকেটে...

জাতীয় শিক্ষানীতি কার্যকর করতে তৎপর রাজ্য, জট কাটাতে বৈঠক সুকান্ত-শুভেন্দুর 

জাতীয় শিক্ষানীতি সহ শিক্ষার উৎকর্ষে কেন্দ্রীয় সরকারের সমস্ত গুরুত্বপূর্ণ প্রকল্প এবার এরাজ্যেও কার্যকর হতে চলেছে। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী...