Sunday, May 17, 2026

ওটা বিহারের সমীকরণ, বাংলায় জিতবে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন: বিজেপিকে উড়িয়ে জবাব তৃণমূলের

Date:

Share post:

বিহার বিধানসভা নির্বাচনের (Bihar Assembly Election) এখনও পর্যন্ত ফলে ম্যাজিক ফিগার ছাড়িয়ে এগিয়ে গিয়েছে NDA। আর এই ফল দেখার পরেই লাফাচ্ছেন বিজেপির জাতীয় ও বঙ্গ নেতৃত্ব। তাঁদের আশা এবার বাংলা দখল করবেন। তাঁদের সেই কষ্টকল্পিত তুলনা উড়িয়ে দিল তৃণমূল। শুক্রবার, ভোটের ফলে স্পষ্ট হতেই তৃণমূলের (TMC) রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ (Kunal Ghosh) বলেন, “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। বিহারের সঙ্গে কষ্টকল্পিত তুলনা করবেন না“।

এখনও পর্যন্ত বিহারে এনডিএ ১৯৫, আর মহাগাঠবন্ধন ৪৩টি আসনে এগিয়ে বা জয়ের পথে। এই পরিস্থিতিতে ২০২৬-এর বাংলার বিধানসভা নির্বাচনকে নিশানা করেছে গেরুয়া শিবির। কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিং বলেন, “বিহারের পর এবার বাংলার পালা।” শুভেন্দু অধিকারী থেকে বঙ্গ বিজেপি-র (BJP) ছোট-বড়-মেজো নেতা সবার মুখেই এখন বাংলার নাম। আর এই পরিস্থিতিতে পদ্মশিবিরকে ধুয়ে দিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। তিনি বলেন, “বাংলায় শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা।” এর ব্যাখ্যাও দিয়েছেন কুণাল। বলেন, “ওটা বিহারের সমীকরণ। বাংলার সঙ্গে সম্পর্ক নেই। বাংলায় প্রভাব পড়বে না। বাংলায় উন্নয়ন, ঐক্য, সম্প্রীতি, অধিকার, আত্মসম্মান ফ্যাক্টর। ২৫০+ আসন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন।”

বিহারকে (Bihar) দেখিয়ে বিজেপি নেতৃত্বের বাংলায় হুমকি দেওয়ার বিষয় নিয়েও সুর চড়ান তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। বলেন, “বিহার দেখিয়ে বাংলাকে হুমকি দিয়ে বিজেপির যে নেতারা বিবৃতি দিচ্ছেন, হুমকি দিচ্ছেন, তাঁরা অকারণ সময় নষ্ট করছেন। বাংলার মানুষের অধিকার, আত্মসম্মানকে আঘাত করে, শুধু অন্য রাজ্য দেখিয়ে মানুষের ভালোবাসা পাওয়া যায় না। এখানে শীত, গ্রীষ্ম, বর্ষা, মমতা বন্দ্যোপাধ্যায় ভরসা। বিহার-সহ বহু রাজ্য তাঁর উন্নয়নের মডেল ফলোও করছেন। বাংলার মানুষ সার্বিক স্বার্থেই তৃণমূলকে সমর্থন করেন এবং করবেন।”
আরও খবরশিশু দিবসে সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছা মমতা – অভিষেকের, নেহরুর জন্মদিন উপলক্ষেও শ্রদ্ধা মুখ্যমন্ত্রীর 

তৃণমূল মুখপাত্র অরূপ চক্রবর্তীর মতে, “ওদের রুখতে যা পরিকাঠামো প্রয়োজন, কংগ্রেস তা তৈরি করতে পারেনি। ওদের হারাতে একমাত্র মমতা বন্দ্যোপাধ্য়ায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় সফল। তা বারবার প্রমাণ হয়েছে। ভোটের সময় ভোটচুরি আটকাতে হয়, যেটা তৃণমূল পেরেছে। কংগ্রেস সেটা পারেনি, ওদের সেই পরিকাঠামো নেই। বিজেপি বিরোধী লড়াইয়ে দেশে একমাত্র ভরসাযোগ্য মুখ মমতা বন্দ্যোপাধ্যায়।”

SIR-কে কেন্দ্র করে রাজ্যে বিজেপি ও কমিশনের ‘চক্রান্ত’ ও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির ‘অপব্যবহারের’ বিরুদ্ধে সরব হওয়ার ডাক দিয়েছে তৃণমূল। একই সঙ্গে বিহারে ফলকে সামনে রেখে বিজেপি-বিরোধিতায় কংগ্রেস যে ব্যর্থ, তা আবার প্রমাণিত হল বলে দাবি কুণালের।

Related articles

ফ্রান্সের বিশ্বমঞ্চে প্রথম বাঙালি কনটেন্ট ক্রিয়েটর ‘লাফটারসেন’ 

সমাজমাধ্যমে মানুষের মুখে হাসির ফোয়ারা ছোটান যে মানুষটি, আবার মাঝে মধ্যেই সামাজিক বা স্পর্শকাতর বিষয় নিয়ে নজর কাড়েন...

ডার্বিতে টুটু স্মরণ, ইস্ট – মোহনের লড়াইয়ে হাজির নিশীথ

  আইএসএল ডার্বি ম্যাচের মেগা মঞ্চে টুটু বোসকে স্মরণ করল ইস্টবেঙ্গল মোহনবাগান কয়েকদিন আগেই প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন...

পরিযায়ী শ্রমিকের জেলা পরিচয় মুছে দেব: ফলতায় প্রচারে আশ্বাস শমীকের

বিধানসভা উপনির্বাচনের আগে ফলতার নির্বাচনী প্রচার থেকে উন্নয়নের আশ্বাস বিজেপি রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের। একদিকে এলাকায় দুষ্কৃতী দৌরাত্ম্য...

সমস্যা রয়েছে: সীমান্তের জমি অধিগ্রহণে গিয়ে সমাধানের আশ্বাস মন্ত্রী অশোকের

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ঘোষণা করেছেন ৪৫ দিনের মধ্যে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকার জমি কাঁটাতার দেওয়ার জন্য বিএসএফের হাতে তুলে...