Tuesday, March 17, 2026

পাশে প্রথম স্ত্রী! সোশ্যাল মিডিয়ায় ধর্মেন্দ্রর ভিডিয়ো প্রকাশ্যে, গ্রেফতার হাসপাতাল কর্মী

Date:

Share post:

গত এক সপ্তাহ অভিনেতা ধর্মেন্দ্র-র জন্য উদ্বেগে গোটা দেশ। সোমবার ১১ নভেম্বর হঠাৎ তাঁর অসুস্থ হওয়ার খবরে তোলপাড় হয় গোটা দেশ। মুম্বইয়ের বিচ ক্যান্ডি হাসপাতালে বলিউডের তারকারা প্রায় সকলেই অভিনেতাকে দেখতে মধ্যরাতে হাসপাতালে ছোটে। মঙ্গলবার ১২ নভেম্বর সকালেই রটে যায় তাঁর মৃত্যুর খবর।

এরপরেই সোশ্যাল মিডিয়ায় শোরগোল পড়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই অভিনেতার পরিবার থেকে বিবৃতি দিয়ে জানানো হয়, তিনি চিকিৎসায় সাড়া দিচ্ছেন, রটে যাওয়া খবর মিথ্যে। তাঁকে বাড়িতে নিয়ে এসে চিকিৎসার বন্দোবস্ত করে পরিবার। বুধবার হাসাপাতাল থেকে বাড়ি ফিরেছেন তিনি।

কিন্তু দেখা যায় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় হাসপাতালের ভিতরের একটি ভিডিয়ো, যেখানে দেখা যায় ধর্মেন্দ্রকে আইসিইউ-র বিছানায় শুয়ে রয়েছেন। পাশে তাঁর দুই ছেলে সানি দেওল ও ববি দেওল, এবং পরিবারের অন্যান্য সদস্যরাও আছেন। উপস্থিত ছিলেন সানির দুই পুত্র করণ দেওল ও রাজবীর দেওলও। দেখা যাচ্ছে, প্রথম স্ত্রী প্রকাশ কৌর কাঁদছেন, আর পরিবারের অন্যান্য সদস্যরাও শোকার্ত।

সূত্রের খবর, হাসপাতালের এক কর্মী এই ভিডিয়োটি রেকর্ড করেছিলেন। তিনিই সোশ্যাল মিডিয়ায় সেটি ফাঁস করেন। ওই কর্মীকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। কীভাবে ভিডিয়োটি শুট করা হয়েছিল এবং কারা এর সঙ্গে যুক্ত, সেই বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরিবারের সদস্যরা যে এই বিষয়টি পছন্দ করছেন না, সেটা তাদের তরফে সোশ্যাল পোস্টে স্পষ্ট করা হয়েছিল বারবার। সানি নিজে জানিয়েছিলেন, “ধর্মেন্দ্রজি হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন এবং বাড়িতেই চিকিৎসা চলছে। আমরা বিনীত অনুরোধ করছি, তাঁর এবং পরিবারের গোপনীয়তাকে সম্মান জানানো হোক। সকলের ভালবাসা ও শুভকামনার জন্য আমরা কৃতজ্ঞ।” কিন্তু পারিবারিক গোপনীয়তাকে এতটাই অপমানিত হতে হয়েছে সোশ্যাল প্ল্যাটফর্মে যে বৃহস্পতিবার মেজাজ হারিয়ে সানি বলেন, “আপনাদের বাড়িতেও মা-বাবা, সন্তান আছে… লজ্জা করে না?”

spot_img

Related articles

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...

বলিউডে দুঃসংবাদ, প্রয়াত বর্ষীয়ান অভিনেত্রী নবনীন্দ্র 

সাতসকালে দুঃসংবাদ, ৭৬ বছর বয়সে প্রয়াত ভারতীয় বিনোদন জগতের জনপ্রিয় অভিনেত্রী নবনীন্দ্র বেহেল (Navnindra Behl)। বর্ষীয়ান অভিনেত্রীর ছেলে...

কাবুলের হাসপাতালে পাকিস্তানি বিমান হামলা, মৃত অন্তত ৪০০!

রাতের অন্ধকারে ভয়ঙ্কর হামলা চালাল পাকিস্তান(Pakistan air strike in Afghanistan)! নিমেষের মধ্যেই হাসপাতালে মৃত্যু ৪০০ জনের, আহত ২৫০-র...

প্লেব্যাক ছাড়তে চলেছেন শ্রেয়া! বড় সিদ্ধান্তের পথে বঙ্গতনয়া

অরিজিৎ সিংয়ের পর এবার কি শ্রেয়া ঘোষালও (Shreya Ghoshal) প্লেব্যাক জগতকে বিদায় জানাতে চলেছেন? গায়িকার সাম্প্রতিক এক মন্তব্যে...