Saturday, March 7, 2026

ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে হাসিনার ফাঁসির সাজা ‘বিচারহীনতা’! মন্তব্য বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথের

Date:

Share post:

বাংলাদেশে ইন্টারন্যাশনাল অপরাধ ট্রাইবুনালে বাংলাদেশের (Bangladesh) প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজা ঘোষণা করেছে। সোমবার এই রায় ঘোষণার পরেই বাংলাদেশের আইনজীবী রবীন্দ্রনাথ ঘোষ (Rabindranath Ghosh) একে বিচারহীনতা বলে আখ্যা দেন।

হাসিনার (Sheik Hasina) ফাঁসির সাজার রায়ের প্রেক্ষিতে এদিন রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “আমি জানতাম একটা কিছু শাস্তি হবে। ফাঁসি হবে না যাবজ্জীবন- সেটা জানতাম না। এটা অপ্রত্যাশিত ঘটনা। মানবতার দিক থেকে আমি বলতে পারি এটা বিচারহীনতা।“ ব্যাখ্যা দিয়ে বাংলাদেশে বন্দি সাধু চিন্ময় প্রভুর আইনজীবী রবীন্দ্রনাথ বলেন, “একজন ব্যক্তিকে ফাঁসির সাজা দিতে গেলে কয়েকটি নিয়ম আছে সেগুলি মানতে হবে। এক্ষেত্রে সেগুলি মানা হয়নি। আসামিকে হাজির থাকতে হবে।“

রবীন্দ্রনাথ ঘোষ বলেন, “মিথ্যা মামলা করা হয়েছে। কতটা কার্যকর হবে জানি না। তবে উনি যদি আবার আপিল করেন তাহলে ওঁকে এক মাসের মধ্যে সেখানে হাজিরা দিতেই হবে। না হলে আইন কার্যকরী হয়ে যাবে। এই যায় ঘোষণা দূতাবাসের মাধ্যমে শেখ হাসিনাকে জানানো হবে। তবে এই  আদেশ কার্যকরী করতে গেলে সরকারকে অনেক বিপদে সম্মুখীন হতে হবে। যেহেতু বিচারক এই রায়টা দিয়েছে, এটা জনগণের রায় নয়। শেখ হাসিনা আপিল করলে তিনি ছাড়াও পেতে পারেন। এটা সঠিক বিচার হয়নি বলে দাবি করেন আইনজীবী রবীন্দ্রনাথ।

spot_img

Related articles

বাংলায় ইনিংস শেষ, পদত্যাগের কারণ প্রকাশ্যে আসার আগেই কেরালার পথে আনন্দ বোস 

দোরগোড়ায় বাংলার বিধানসভা নির্বাচন (West Bengal Assembly Election), ঠিক তার আগে আচমকা রাজ্যপাল পদ থেকে ইস্তফা দিয়েছেন সিভি...

ইজরায়েল-ইরান সংঘাতের আগুনে জ্বলছে দুবাই থেকে বাহরিন

গত শনিবার খামেনেই (Ali  Khamenei)-এর মৃত্যুর পর থেকেই উত্তপ্ত পশ্চিম এশিয়া। এবার পশ্চিম এশিয়ায় যুদ্ধের উত্তেজনার মাঝেই শনিবার...

সাংবাদিক খু.নে বেকসুর খালাস ডেরা সাচা প্রধান রাম রহিম 

সাংবাদিক খুনের মামলায় বেকসুর খালাস পেলেন ডেরা সাচা প্রধান গুরমিত রাম রহিম(Ram Rahim)। শনিবার এই রায় দিয়েছে পাঞ্জাব...

বন্ধুকে খুন করে স্ত্রীকে উপহার! কর্নাটকে গ্রেফতার যুবক

বন্ধুত্বের উপর ভরসা করেই বাড়ি থেকে বেরিয়েছিলেন তিনি। কিন্তু সেই বন্ধুত্বই শেষ পর্যন্ত প্রাণ কেড়ে নিল। আড়াই লক্ষ...