Tuesday, March 10, 2026

এসএসসি ইন্টারভিউয়ে দাগিদের ডাক নয়! বিরোধীদের অভিযোগ উড়িয়ে দাবি শিক্ষামন্ত্রীর 

Date:

Share post:

এসএসসি নিয়োগের ইন্টারভিউ বোর্ডে কোনও দাগি প্রার্থীকেই ডাকা হয়নি, বিরোধীদের দাবি উড়িয়ে সোমবার স্পষ্ট জানিয়ে দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। বিরোধীদের তরফে ওঠা অভিযোগকে তিনি ভিত্তিহীন বলে আখ্যা দিয়ে জানান, যে দুটি উদাহরণ সামনে এসেছে, সেগুলিতেও কমিশন যথাযথ যাচাই-বাছাই করছে।

ব্রাত্য বসুর কথায়, এক প্রার্থীর জন্ম ১৯৯৭ সালে। ফলে তাঁর অভিজ্ঞতার শংসাপত্র নিয়ে স্বাভাবিক ভাবেই প্রশ্ন উঠেছে। এ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী ব্যঙ্গ করে বলেন, ‘‘হয়তো তিনি কোনও কিন্ডারগার্টেন স্কুলের অভিজ্ঞতার শংসাপত্র দিয়েছেন! কমিশন সবটাই যাচাই করবে।’’ তিনি আরও জানান, যাচাইয়ের পর যদি দেখা যায় প্রার্থীরা নিয়ম মেনে নথি জমা দেননি, তবে তাঁদের বাদ দেওয়া হবে।

অন্য এক প্রার্থীকে নিয়ে ওঠা অভিযোগের জবাবে ব্রাত্য বলেন, সুপ্রিম কোর্টের রায়ে স্পষ্টভাবে বলা হয়েছিল যে প্রতিবন্ধী প্রার্থীদের ডাকা যাবে। সেই নির্দেশ মেনেই সংশ্লিষ্ট প্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়েছে। শিক্ষামন্ত্রীর দাবি, এ ধরনের উদাহরণও মাত্র একটি।

তিনি জানান, পুরো বিষয়টি কমিশনের আইনজীবীরা খতিয়ে দেখছেন এবং আদালতের নির্দেশ অনুযায়ীই পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। বিরোধীদের তরফে মামলার হুমকি প্রসঙ্গে ব্রাত্য বলেন, ‘‘মামলা যে কেউ করতেই পারেন। এ নিয়ে আমার বলার কিছু নেই।’’

নিয়োগ প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনে বাড়ানো হতে পারে শূন্যপদ, সোমবার এমনই ইঙ্গিত দেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ব্রাত্য বসু বলেন, ‘নিয়োগ প্রক্রিয়া শেষ হোক। আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর শূন্যপদ তৈরি নিয়ে নিশ্চয়ই আলোচনা হয়েছে। কিন্তু যতক্ষণ না পুরো প্রক্রিয়া শেষ হচ্ছে, এই নিয়ে আইনি ভাবে কোনও কোন কথা আমি বলব। বলতে পারিও না। মূলত যোগ্যদের জন্যই কথা হচ্ছে। মন্ত্রিসভায় নিশ্চয়ই বিবেচনা করে দেখা হবে।’

সবশেষে তিনি পরিষ্কার করে দেন, একজন দাগি প্রার্থীকেও ইন্টারভিউয়ে ডাকা হয়নি— বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।

আরও পড়ুন – কলকাতার পরে এবার দিল্লি-মুম্বই থেকে চিনে বিমান পরিষেবা চালুর প্রক্রিয়া শুরু এয়ার ইন্ডিয়ার

_

 

_

 

_

 

_

spot_img

Related articles

ভোটার তালিকা আতঙ্কে ফের দুই মৃত্যু, বাদুড়িয়া ও চোপড়ায় আত্মঘাতী দুই

রাজ্যজুড়ে ভোটার তালিকার বিশেষ তদন্ত বা ‘এসআইআর’ (SIR) নিয়ে তৈরি হওয়া আতঙ্কে মৃত্যুমিছিল যেন থামতেই চাইছে না। সোমবার...

কলকাতায় শাহরা যে হোটেল-ঘরে ওঠেন সেখানেই কেন উঠেছেন জ্ঞানেশ কুমার? বোমা ফাটালেন অভিষেক

কলকাতায় এলে যে হোটেলে ওঠেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অমিত শাহরা সেই হোটেলের সেই রুমেই এসে উঠেছেন মুখ্য নির্বাচন...

ভারতীয় ক্রিকেটে ধর্মনীতি! গম্ভীর-সূর্যদের বিরুদ্ধে বিস্ফোরক কীর্তি

বিশ্বকাপ জয়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রফি নিয়ে স্থানীয় হনুমান মন্দিরে যান ভারতীয় দলের কোচ গৌতম গম্ভীর, সঙ্গে ছিলেন...

এসআইআর আতঙ্কে রাজ্যে মৃত্যুমিছিল! প্রতিবাদে দিনহাটায় উদয়নের নেতৃত্বে অনশনে তৃণমূল

এসআইআরের নামে সাধারণ মানুষের হয়রানি এবং ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার প্রতিবাদে এবার সরাসরি আন্দোলনে নামল তৃণমূল...