Monday, March 23, 2026

স্ত্রীর পরকীয়া সন্দেহে প্রতিবেশীকে কাঁচি দিয়ে আঘাত স্বামীর, হাসপাতালে যুবক 

Date:

Share post:

স্ত্রীর বিবাহবহির্ভূত সম্পর্ক সন্দেহে প্রতিবেশী এক যুবককে কাঁচি দিয়ে এলোপাথাড়ি আঘাত করল পেশায় দর্জি শেখ শাহরুখ। ঘটনাটি ঘটেছে হাওড়ার বাঁকড়ায়।

স্থানীয় পুলিশ ও সূত্রের খবর, শাহরুখের বিয়ে প্রায় ৯ বছর আগে হলেও সম্প্রতি তিনি স্ত্রীর আচরণ নিয়ে সন্দেহ করতে শুরু করেন। সোমবার সারোয়ারকে একা পেয়ে শাহরুখ কাপড় কাটার কাঁচি দিয়ে হঠাৎ হামলা চালান। এতে সারোয়ারের শরীরে মারাত্মক ক্ষত সৃষ্টি হয়। আহত যুবক বর্তমানে হাওড়া জেলা হাসপাতালে চিকিৎসাধীন।

ঘটনার পর থেকে শাহরুখ পলাতক। পুলিশ ইতিমধ্যেই ঘটনাস্থল পরিদর্শন এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে। স্থানীয়রা বলছেন, এই ধরনের ঘটনা এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে।

আরও পড়ুন – বাগুইআটিতে অ্যাপ ক্যাবে আকস্মিক আগুন, আতঙ্ক এলাকায় 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...