Saturday, May 23, 2026

“সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়”, জন্মদিনে জুবিনকে স্মরণ মমতার

Date:

Share post:

দু’মাস আগেই মর্মান্তিক দুর্ঘটনায় প্রয়াত হয়েছেন বহুমুখী প্রতিভার শিল্পী জুবিন গর্গ। বর্তমান থেকে অতীতের ভিড়ে মিশে গিয়েছেন বলিউডের সংগীত শিল্পী। অকালপ্রয়াত সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের মৃত্যুর পর তাঁর এই প্রথম জন্মদিন আর এই দিনটিকে শ্রদ্ধায় স্মরণ করলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee )।

মঙ্গলবার নিজের সোশ্যাল হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা (Mamata Banarjee ) লেখেন, ”বহুমুখী সঙ্গীত প্রতিভা জুবিন গর্গের জন্মদিনে সকলের মন জুড়ে রয়েছেন তিনি। তাঁর সীমিত জীবনে সীমাহীন সুরেলা সফর চিরস্মরণীয়।”

প্রসঙ্গত, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে দুর্ঘটনায় প্রাণ হারান জাতীয় স্তরে বিখ্যাত সঙ্গীতশিল্পী জুবিন গর্গ। তাঁর মৃত্যু নিয়ে ধোঁয়াশা এখনও কিছুটা রয়েছে। নেপথ্যে কোনও ষড়যন্ত্র আছে কিনা সেই নিয়ে কাটাছেঁড়া চলছে। কিন্তু সেই সবকিছুর উর্ধ্বে জুবিনের মতো প্রতিভাকে হারানো দেশের সঙ্গীত জগতে অপূরণীয় ক্ষতি বলা বাহুল্য।

উল্লেখ্য, অসমের কোকরাঝাড়ে জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতে গৌরাঙ্গ নদীর তীরে ৩০ বিঘা জমির ওপর একটি বিশেষ ‘জুবিন গর্গ পার্ক’ তৈরী করা হচ্ছে। শিল্পীর ৫৩তম জন্মদিন উপলক্ষে ১৮ নভেম্বর এই প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করতে চলেছে বিটিসি। এদিন বিশেষ বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। প্রতীকী শ্রদ্ধা হিসেবে ৫৩টি নাহোর গাছের চারা বসানো হবে।

Related articles

বিজেপিতে যোগদানের ‘পুরস্কার’ রাঘবকে! নয়া পদ তৃণমূল সাংসদ মেনকাকেও

দলবদলের ‘পুরস্কার’। বিজেপিতে (BJP) যোগদানের ঠিক একমাসের মাথায় নয়া পদ পেলেন রাঘব চাড্ডা (Raghav Chadda)। শনিবার রাজ্যসভার চেয়ারম্যান...

আরশোলাকে ভয়! রাতারাতি ৫১ হাজার নিয়োগ পত্রের ঘোষণা মোদির

প্রতি বছর যে ২ লক্ষ চাকরির প্রতিশ্রুতি বিজেপির সরকার ক্ষমতায় আসার আগে দিয়েছিল, তা কোনও বছরই বিজেপি পালন...

“কার্যত ব্ল্যাকমেলিং”! দলীয় কাউন্সিলরের অস্বাভাবিক মৃত্যুতে ‘দুষ্ট চক্র-যোগের’ অভিযোগ ২ তৃণমূল বিধায়কের

দক্ষিণ দমদম পুরসভার দলীয় কাউন্সিলর সঞ্জয় দাসের অস্বাভাবিক মৃত্যুতে পরিবারের পাশে দাঁড়াল তৃণমূল। শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার...

IPL:কোচ পরিবর্তন করতে চাইছে সিএসকে, বাধা সেই ধোনিই!

২০২৩ সালের পর থেকে আইপিএলে(IPL) সিএসকে ( Chennai Super Kings )দলের সাফল্য নেই। স্টিফেন স্লেফিংয়ের বদলে এবার নতুন...