Monday, March 23, 2026

শিবপুরে দাম্পত্য কলহে শ্যুট আউট! গুরুতর জখম মহিলা

Date:

Share post:

দাম্পত্য কলহের জেরে শ্যুট আউট? হাওড়ার শিবপুরে (Shivpur Howrah) তীব্র চাঞ্চল্য। আক্রান্ত মহিলা ভর্তি কলকাতার হাসপাতালে (Hospital)। অভিযোগ, বুধবার, সকালে শিবপুর থানার কাছেই ওই অভিজাত আবাসন এই ঘটনা ঘটেছে। ওই বাড়ির কত্রীকে লক্ষ্য করে গুলি চালানো হয়। বাইরে থেকে কেউ গিয়ে গুলি করেছে না কি মহিলার স্বামীই গুলি চালিয়েছেন তা খতিয়ে দেখছে শিবপুর থানার পুলিশ (Police)। মহিলার স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।

শিবপুরের (Shivpur Howrah) ওই অভিজাত আবাসনে ছটি টাওয়ার। তার ১৫/ডি ব্লকের ৩৮৭ নম্বর ফ্ল্যাটে থাকে যাদব পরিবার। স্ত্রী পুনম যাদব (Poonam Yadav) ও ছোট সন্তানকে নিয়ে বাস গোপাল যাদবের (Gopal Yadav)। সেখানেই এদিন সকালে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয় বলে স্থানীয় সূত্রে খবর। সাড়ে ১০টা নাগাদ পুনমকে লক্ষ্য করে গুলি (Shootout) চলে। দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় শিবপুর থানার পুলিশ। মহিলাকে উদ্ধার করে প্রথমে হাওড়ার একটি হাসপাতালে পরে কলকাতার এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। গুলি তাঁর মাথা ছুঁয়ে চলে গিয়েছে বলে পুলিশ (Police) সূত্রে খবর।

গোপাল যাদব প্রতিষ্ঠিত ব্যবসায়ী। এদিন সকালে ফ্ল্যাটে তাঁর উপস্থিতিতেই গুলি চলে। এখন প্রশ্ন উঠছে, কী কারণে শ্যুট আউট? গুলি চালল কে? গোপালই কি স্ত্রীকে গুলি করেন? নাকি কোনও দুষ্কৃতী আবাসনে ঢুকে ফ্ল্যাটে এসে গুলি চালায়? ১৬ তলার ফ্ল্যাটে কীভাবে পৌঁছয় দুষ্কৃতী? শ্যুটআউটের পরে সে গায়েবই বা হল কীকরে? তদন্তে নেমে পুনমের স্বামীকে আটক করে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। কথা বলা হচ্ছে যাদব পরিবারের ঘনিষ্ঠদের সঙ্গেও।

Related articles

ভোটের মুখে রাজ্যে আমলা-পুলিশের গণবদল! কমিশনের এক্তিয়ার নিয়ে হাইকোর্টে সওয়াল কল্যাণের

লোকসভা নির্বাচনের মুখে রাজ্যে একযোগে একগুচ্ছ আইএএস এবং আইপিএস আধিকারিককে বদলি করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন। কমিশনের এই...

দুরন্ত প্রত্যাবর্তন, মহমেডানকে গোলের মালা ইস্টবেঙ্গলের

খাতায় কলমে ম্যাচটা মিনি ডার্বি, সোমবার আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল(East bengal) মহমেডান ম্যাচ হল এক পেশে। চাপের প্রেসার কুকারে...

ভোটে নজরদারিতে, স্পর্শকাতর এলাকায় ড্রোন ওড়ানোর ভাবনা কমিশনের

বিধানসভার (2026 election) ভোট ঘোষণার পরেই শীর্ষস্তর থেকে জেলাস্তরের প্রশাসনিক স্তরে ঢালাও রদবদল করেছে কমিশন(Election Commission)। শান্তিপূর্ণ ভোট...

নির্বাচনের মুখে বড় ভাঙন কংগ্রেসে! ভোটের মুখে পদ্ম-শিবিরে নাম লেখালেন সন্তোষ পাঠক

বিধানসভা নির্বাচনের দামামা বাজার পর যখন সব দলই ময়দানে নেমে পড়েছে, ঠিক তখনই বড়সড় ধাক্কা খেল জাতীয় কংগ্রেস।...