Monday, May 25, 2026

ভারতের বিমান ধ্বংসের মিথ্যে প্রচার চিনের: ট্রাম্পকে মিথ্যে প্রমাণ করে রিপোর্ট মার্কিন সংস্থার!

Date:

Share post:

অপারেশন সিঁদুরের পরে সোশ্যাল মিডিয়ায় বার বার উঠে এসেছে ভারতীয় বিমান ভেঙে পড়ার ঘটনা। রাফাল নিয়ে বিবৃতি দিতেও বাধ্য হয়েছে ফরাসী (French) যুদ্ধ বিমান সংস্থা। এমনকি মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্পও (Donald Trump) সেই সব সোশ্যাল মিডিয়া তথ্যের ভিত্তিতে দাবি করেছেন, পাকিস্তান (Pakistan) ভারতের বিমান ধ্বংস করেছে। এবার সেই আমেরিকার কংগ্রেসের একটি উপদেষ্টা কমিটিই দাবি করল, ভারতের বিমান ধ্বংস নিয়ে ভুল (fake) তথ্য চিন (China) ছড়িয়েছিল।

সম্প্রতি মার্কিন কংগ্রেসের উপদেষ্টা কমিটি একটি রিপোর্ট পেশ করে। সেখানে ভারত ও চিনের সম্পর্কের বিষয়টি তুলে ধরা হয়। ভারত-চিন সীমান্ত (India China border)সমস্যায় যেখানে ভারত একটি স্থিতিশীল সমাধানের পথ খুঁজছে, সেখানে চিন তাদের তাৎক্ষণিক সুবিধার কথাই বিচার করছে, এমনটা উল্লেখ করা হয় মার্কিন রিপোর্টে। ঠিক সেই ভাবেই নিজেদের প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরার জন্য ভারতের বিমান ধ্বংসের মিথ্যে ছবি পেশ করেছে চিন, দাবি রিপোর্টে।

মার্কিন কংগ্রেসের রিপোর্টে বিস্তারিত উল্লেখ করা হয়েছে, ফ্রান্সের রাফাল (Rafael) নির্মাতা সংস্থার অদক্ষতা তুলে ধরতে রাফাল ধ্বংসের ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিয়েছে চিন (China)। নিজেদের এফ৩৫-এর দ্বারা সেই বিমান ধ্বংস হয় বলে উল্লেখ করা হয়। এতে চিনা এফ-৩৫-এর দক্ষতাকে বিশ্বের কাছে তুলে ধরার চেষ্টা চালায় চিন, এমনটাই দাবি মার্কিন কংগ্রেসের উপদেষ্টা কমিটির রিপোর্টে।

আরও পড়ন : অপারেশন সিন্দুরে পাকিস্তানের ৬ যুদ্ধবিমান ধ্বংস করেছে ভারত, দাবি বায়ুসেনা প্রধানের 

বাস্তবে নিজের দেশের কমিটির রিপোর্টেই প্রমাণিত কতটা ভুল পথে চালিত হন মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। সোশ্যাল মিডিয়ার এই ধরনের ছবি দেখেই তিনি ভারতের রাফাল ধ্বংস হওয়ার দাবি দীর্ঘদিন করে এসেছেন। চিনের দাবির পাশাপাশি ট্রাম্পের দাবিকেও নস্যাৎ করে দিল মার্কিন সংস্থার রিপোর্ট।

Related articles

প্রশাসনিক সম্পর্ক মজবুত করতে আমলাদের নিয়ে সন্ধ্যায় নৈশভোজ মুখ্যমন্ত্রীর

রাজ্যের প্রশাসনে সমন্বয় ও স্বচ্ছ কাজের পরিবেশ গড়ে তুলতে নতুন উদ্যোগ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Chief Minister Subhendu Adhikari)।...

চাকরিহারাদের জমায়েত: মুখ্যমন্ত্রীর জনতার দরবারে চাকরি চেয়ে ভিড়

সমাজের সব স্তরের সব ধরনের মানুষের সমস্যা শোনার জন্য মুখ্যমন্ত্রী পদে এসেই জনতার দরবার শুরু করেছেন শুভেন্দু অধিকারী।...

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট: মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেই লালগোলার হোল্ডিং সেন্টারে ৩ ‘অনুপ্রবেশকারী’

ডিটেক্ট-ডিলিট-ডিপোর্ট- কয়েকদিন আগেই অনুপ্রবেশকারীদের তাড়াতে আগেই এই বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সেই মর্ম দুই আগেই...

৫০০ টাকার জন্য লড়াই, কাঁধে ৯০ বছরের বৃদ্ধাকে নিয়ে হেঁটে ব্যাঙ্কে মধ্যবয়সী পুত্রবধূ

চড়া রোদ, জ্বলন্ত রাস্তা সবকিছুকে উপেক্ষা করে কাঁধে ৯০ বছরের শাশুড়িকে নিয়ে কয়েক কিলোমিটার রাস্তা হেঁটে চলেছেন বছর...