Wednesday, May 13, 2026

সেফ ড্রাইভ সেভ লাইফ-এর সচেতনতা প্রচারে ১৮ জানুয়ারিতে হাফ ম্যারাথন, ঘোষণা পুলিশ কমিশনার

Date:

Share post:

কলকাতা পুলিশের সেফ ড্রাইভ সেভ লাইফ-এর (Safe Drive Save Life) সচেতনতা প্রচারে প্রতিবারের মতো অনুষ্ঠিত হতে চলেছে হাফ ম্যারাথন। আগামী বছর ১৮ জানুয়ারি কলকাতা পুলিশ (Kolkata Police) ও পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতরের উদ্যোগে হাফ ম্যারাথন অনুষ্ঠিত হবে বলে বুধবার, বডি গার্ড লাইন অডিটরিয়ামে সাংবাদিক বৈঠকে জানালেন কলকাতার পুলিশের কমিশনার মনোজ ভর্মা। কলকাতার নগরপাল ও অন্যান্য পদস্থ আধিকারিকদের উপস্থিতিতে হাফ ম্যারাথনের লোগো উন্মোচনও হল এদিন। 

প্রতিবছরই শীতে কোয়াশা ঘেরা সকালে কলকাতার রাজপথে সেফ ড্রাইভ সেভ লাইফ হাফ ম্যারাথনের আয়োজন করে কলকাতা পুলিশ। সঙ্গে থাকে পশ্চিমবঙ্গ সরকারের পরিবহন দফতর। এবছর ষষ্ঠ বর্ষে পড়ছে Kolkata Police Safe Drive Save Life Half Marathon (KPSDSL)। ১৮ জানুয়ারি ২০২৬ এই দৌড়ের আয়োজন করা হবে। 

‘গেমচেঞ্জার’ প্রকল্পের অধীনে কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ সরকারের (West Bengal) পরিবহন দফতরের যৌথ উদ্যোগে ম্যারাথনটির আয়োজন করা হবে।
মাস্টার্স অ্যাথলেটিক্স শুধুমাত্র ৩৫ বছর বা তার বেশি বয়সীদের জন্য নারী-পুরুষ ভেদে ৫ বছরের বয়স ভিত্তিক বিভাগ থাকছে (৩৫–৩৯, ৪০–৪৪, ৪৫–৪৯ ইত্যাদি)
MAFI-এর স্বীকৃত সংস্থার সঙ্গে নিবন্ধিত হতে হবে
ফলাফল অনুযায়ী হাফ ম্যারাথন ২১ কিলোমিটার বা ১০ কিলোমিটার বিভাগে যোগ্যতা অর্জন করা যাবে
আরও খবরমানিকের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করতে কোর্টের অনুমতি

এই হাফ ম্যারাথন শুধু শহরের সুস্থ জীবনযাপনের বার্তাই নয়, এবার তা আন্তর্জাতিক ক্রীড়া মঞ্চে পা রাখার সম্ভাবনাও তৈরি করছে।

Related articles

টুটু বোসের প্রয়াণে মর্মাহত মমতা, মোহনবাগান কর্তার পরিবারকে সমবেদনা অভিষেকের

৭৮ বছর বয়সে প্রয়াত মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপন সাধন বোস ওরফে টুটু বোস (Tutu Bose)। মঙ্গলবার রাতে...

অফিস টাইমে শিয়ালদহ শাখায় ব্যাহত রেল চলাচল, বিরক্ত যাত্রীরা 

বুধবার সকালে অফিস যাওয়ার পথে দুর্ভোগের শিকার শিয়ালদহ শাখার (Sealdah division) ট্রেন যাত্রীরা। দমদম স্টেশনে (Dumdum Station) ঢোকার...

জ্বালানি সাশ্রয়ে কনভয়ে গাড়ির সংখ্যা কমালেন প্রধানমন্ত্রী, একই সিদ্ধান্ত মুখ্যমন্ত্রী শুভেন্দুরও 

দেশজুড়ে জ্বালানি সংকটের কথা মাথায় রেখে এবার বড় পদক্ষেপ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিম এশিয়ার যুদ্ধের...

টুটু বোসের মৃত্যুতে শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর, সোশ্যাল মিডিয়ায় পোস্ট রাজনীতিক থেকে ক্রীড়া ব্যক্তিত্বদের

ক্রীড়া জগতে এক যুগের অবসান ঘটিয়ে মঙ্গলবার রাতে হৃদরোগে আক্রান্ত হয়ে শেষনিঃশ্বাস ত্যাগ করেন মোহনবাগানের প্রাক্তন সভাপতি স্বপন...