Friday, June 12, 2026

ফুটবল বিশ্বকাপে চমক, নয়া এন্ট্রি দেড় লক্ষ জনসংখ্যার দেশ কুরাসাও-র!

Date:

Share post:

বছর ঘুরলেই ক্রীড়া জগতে একের পর এক মেগা টুর্নামেন্ট। তা সে টি টোয়েন্টি ক্রিকেটের বিশ্বকাপ হোক বা ফিফা ফুটবল বিশ্বকাপ (Fifa Football World Cup)। ইতিমধ্যেই উন্মাদনার পারদ চড়ছে। তবে সবুজ ঘাসে পায়ে পায়ে লড়াই দেখতে যাঁরা পছন্দ করেন এই মুহূর্তে তাঁদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে ২০২৬ বিশ্বকাপের বাছাই পর্বের ম্যাচ। আসন্ন টুর্নামেন্টে ৪৮টি দল অংশ নিতে চলেছে। ৪২টি দল সরাসরি জায়গা করে নিয়েছে। এখন বাকি ৬টি স্থান। লড়াই ২২ দেশের। কারা নিজেদের সেরা প্রমাণ করে বিশ্বকাপ খেলার সুযোগ (Fifa World Cup Qualifier) পাবে সেই সমীকরণের মাঝেই এবার চমকে দিল কুরাসাও। মাত্র ১.৫ লক্ষ জনসংখ্যার এক দেশ ছাব্বিশের বিশ্বকাপে খেলতে চলেছে !

কোচ ছাড়াই কামাল করেছে কুরাসাও (Curacao)। মঙ্গলবার রাতে জামাইকার সঙ্গে গোলশূন্য ড্র করে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করেছে তারা। কুরাসাওয়ের কোচ ডিক অ্যাডভোকাট দেশে ফিরে যাওয়ায় ডাগ-আউটে ছিলেন না। তা সত্ত্বেও অপরাজিত থেকেই তারা বিশ্বকাপ খেলতে যাচ্ছে। আর্জেন্টিনা, ইংল্যান্ড, স্কটল্যান্ডের মতো দলের সঙ্গে লড়াই করা হয়তো সহজ কাজ নয়। কিন্তু ২০২৬ সালের বিশ্বকাপে একের পর এক চমক যেন লেগেই রয়েছে। কেপভের্দের মতো ছোট্ট দেশ আগেই অবাক করেছে ফুটবলপ্রেমীদের। এবার সেই দলে নাম লেখাল কুরাসাও। এবারের বিশ্বকাপের আয়োজক কানাডা, মেক্সিকো এবং আমেরিকা।

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...