Saturday, May 23, 2026

কয়লা পাচারে ৪০ জায়গায় তদন্তে ইডি-সিবিআই: ঝাড়খণ্ডে উদ্ধার টাকা

Date:

Share post:

কয়লা পাচার মামলায় ফের রাজ্যে কেন্দ্রীয় সংস্থার তল্লাশি। বাংলার পাশাপাশি তল্লাশি চালানো হয় ঝাড়খণ্ডেও। বেআইনি কয়লা পাচারের (coal scam) অভিযোগ ঘিরে এবার একযোগে তল্লাশি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (central agency) সিবিআই ও ইডি-র। দুই রাজ্যের ৪০ জায়গায় তদন্ত চালানো হয় শুক্রবার সকাল থেকে। ঝাড়খণ্ডের (Jharkhand) একাধিক জায়গা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।

বাংলার বিভিন্ন জায়গায় ২৪টি জায়গায় তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তার মধ্যে কলকাতার সল্টলেকের নরেন্দ্র খার্কভ নামে ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হয়। সেই সঙ্গে হাওড়ার (Howrah) ডোমজুড়ে ব্যবসায়ী পারভেজ আলমের বাড়িতে তল্লাশি চালায় ইডি (Enforcement Directorate)। পাশাপাশি তল্লাশি চালানো হয় দুর্গাপুরের (Durgapur) একাধিক জায়গায়। তল্লাশি হয় ব্যবসায়ী সুশান্ত গোস্বামীর বাড়িতে। আসানসোলের (Asansol) যেসব এলাকায় তল্লাশি চালানো হয় তার মধ্যে রয়েছে বিসিসিএল-এর এক ঠিকাদার এল বি সিং-এর বাড়ি। তল্লাশি চালানো হয় ব্যবসায়ী সুন্দর ভালোটিয়ার বাড়িতেও। এছাড়াও ইডি-র তল্লাশি চলে পুরুলিয়ার (Purulia) একাধিক জায়গায়।

আরও পড়ুন : গাড়িচালকের মোবাইলে মারের ফুটেজ: দত্তাবাদ খুনে আগাম জামিন আবেদন ‘অভিযুক্ত’ বিডিও-র

প্রতিবেশী রাজ্য ঝাড়খণ্ডের (Jharkhand) মোট ১৮ জায়গায় শুক্রবার তল্লাশি চালায় ইডি (ED)। ইডির রাঁচি (Ranchi) দফতরের আধিকারিকরা তল্লাশি চালান একাধিক ব্যবসায়ীর বাড়ি। যার মধ্যে রয়েছে অনিল গোয়াল, সঞ্জয় উদ্যোগ প্রভৃতি ব্যবসায়ী। ঝাড়খণ্ডের এইসব এলাকা থেকে উদ্ধার হয় বিপুল পরিমাণ টাকা।

Related articles

নিশীথের নির্দেশের পরই দ্রুত অ্যাকশন, যুবভারতীর সামনে উধাও মূর্তি

আইএসএল শেষ হতেই যুবভারতী স্টেডিয়ামের ( Yuva Bharati stadium)সামনে থাকা ফুটবলের মূর্তিটি(Controversial statue) সরিয়ে ফেলা হল। রাজ্য সরকারের...

চিনের কয়লা খনিতে বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৮২

চিনের কয়লাখনিতে(Chinese coal mine) গ্যাসের ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে প্রায় ৮২। শুক্রবার স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে...

কমানো হবে মৌখিক পরীক্ষার নম্বর, OMR নিয়েও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর 

রাজ্যে সরকারি চাকরির পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখতে নিয়োগ নীতিতে (recruitment policy) একাধিক পরিবর্তনের ঘোষণা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM...

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...