Saturday, June 13, 2026

জল্পনার অবসান, টেস্ট শুরুর আগে গুয়াহাটি ছাড়লেন গিল, ফিরলেন কোথায়?

Date:

Share post:

ভারতীয় টেস্ট দল থেকে অধিনায়ক শুভমান গিলকে (Shubhaman Gill )ছেড়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই মুম্বই চলে গেছেন গিল। আগামী ২-৩ দিনের মধ্যে চিকিৎসক দীনশ পারদিওয়ালার সাথে দেখা করবেন বলে জানা যাচ্ছে। তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন গিল। সেখানেই তাঁর পরবর্তী চিকিৎসা চলবে।কবে আবার মাঠে ফিরতে পারবেন গিল তা এখনও নিশ্চিত নয়।

সূত্রের খবর অনুসারে, শুভমানের (Shubhaman Gill ) ঘাড়ের যন্ত্রণা আগের চেয়ে অনেকটাই কমেছে। কিন্তু একশো শতাংশ ফিট হওয়ার থেকে তিনি অনেকটাই দূরে। তিনি যেহেতু ভারতের দুই ফরম্যাটের অধিনায়ক, তাই ঝুঁকি নেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবারই ভারতীয় দলের ব্যাটিং কোচ সীতাংশু কোটাক জানিয়েছিলেন, গিলের পরিস্থিতি পর্যালোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের মেডিক্যাল টিমের সদস্যরা। গিল আবার করে মাঠে ফিরতে পারবেন, সে সম্পর্কে কিছু জানানো হয়নি বিসিসিআইয়ের বার্তায়। ওডিআই সিরিজেও তাঁর খেলা নিয়ে অনিশ্চয়তা আছে।

ইডেন টেস্টে ঘাড়ে চোট পান শুভমান গিল। পুরো ব্যাটও করতে পারেনি। দ্বিতীয় দিনের শেষে ইডেন থেকে অ্যাম্বুল্যান্সে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল তাঁকে। দলের সঙ্গে গুয়াহাটি গেলেও গিল ফিরে গেলেন মুম্বইতে।

দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন  পন্থ।গিলের পরিবর্তে খেলতে পারেন সাই সুদর্শন। তাঁকেই তৈরি রাখছে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...