Saturday, May 23, 2026

SIR-প্রতিবাদে পথে মমতা বন্দ্যোপাধ্যায়: মঙ্গলে সভা-মিছিল বনগাঁয়

Date:

Share post:

এসআইআর আতঙ্কে বাংলায় একের পর এক মানুষের মৃত্যু। এই রাজ্যেই মৃত্যু হয়েছে দুই বিএলও-র। তা নিয়ে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (Gyanesh Kumar) দৃষ্টি আকর্ষণ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। অনুরোধ জানিয়েছেন এসআইআর প্রক্রিয়া বন্ধ রাখার। সব অস্বীকার করে কমিশন দাবি করেছে বাংলায় এসআইআর (SIR) প্রক্রিয়া নির্বিঘ্নে চলছে। সেই পরিস্থিতিতে বাংলার মানুষের পাশে বাংলার মুখ্যমন্ত্রী। এই প্রক্রিয়ায় বড়সড় ক্ষতির মুখে পড়া মতুয়া সমাজের পাশে দাঁড়াতে মঙ্গলবার বনগাঁয় (Bangaon) মিছিল ও সভা করবেন তিনি।

ভোটার তালিকা থেকে অনৈতিকভাবে বাদ দিয়ে দেওয়ার প্রতিবাদ ও নিঃশর্ত নাগরিকত্বের দাবিতে ১৩ দিন অনশন অন্দোলন চালিয়েছিলেন মতুয়া (Matua) সমাজের দলপতিরা। অনশনে অংশ নিয়েছিলেন তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুরও (Mamatabal Thakur)। এবার সেই মতুয়া সমাজের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়ে সেই মতুয়া অধ্যুষিত বনগাঁতেই এসআইআর-এর প্রতিবাদে নামবেন মমতা বন্দ্যোপাধ্যায়। সভা করবেন ত্রিকোণ পার্কে। মিছিল হবে ঠাকুরনগর (Thakurnagar) পর্যন্ত।

এসআইআর প্রক্রিয়া রাজ্যে যেদিন শুরু হয়েছিল, সেই ৪ নভেম্বর প্রথম এসআইআর-এর বর্তমান প্রক্রিয়ার বিরোধিতা করে পথে নামেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় দলনেত্রীর মিছিলে নেতৃত্ব দেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও (Abhishek Banerjee)। তবে এবার জেলায় প্রথম মিছিল তৃণমূল নেত্রীর। সেক্ষেত্রে মতুয়া সম্প্রদায় অধ্যুষিত বনগাঁকেই বেছে নেওয়া হয়েছে।

আরও পড়ুন : কাজে গাফিলতি! বেলেঘাটার ৭ বিএলও-কে শোকজ কমিশনের

প্রথম সভা থেকেই মুখ্যমন্ত্রী (Chief Minister) সতর্ক করেছিলেন মতুয়া (Matua) সম্প্রদায়ের মানুষদের। সেই মিছিলে গুরুত্বপূর্ণ জায়গা মতুয়াদের করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকেই ইঙ্গিত পাওয়া গিয়েছিল রাজ্যের এই অংশে বিশেষ নজর শাসকদল তৃণমূল কংগ্রেসের। মুখ্যমন্ত্রী স্পষ্ট বার্তা দিয়েছিলেন, কোনও মতুয়াকে বাংলাদেশে পুশব্যাক করতে দেবেন না তিনি। সেই বার্তা নিয়েই এবার নিজে বনগাঁয় মিছিল ও সভা করবেন তৃণমূলনেত্রী।

Related articles

নিয়োগ নিয়ে বিধানসভায় নতুন আইনের ভাবনা, রোজগার মেলায় ইঙ্গিত মুখ্যমন্ত্রীর 

নিয়োগ দুর্নীতির কারণে পশ্চিমবঙ্গের বদনাম হয়েছে। ডবল ইঞ্জিন সরকারের রাজ্যে সেই সব কিছুর পরিবর্তন হবে। বাংলার স্বচ্ছ ভাবমূর্তি...

দমদমের তৃণমূল কাউন্সিলর সঞ্জয়ের ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য!

শনিবার সকালে দক্ষিণ দমদম পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর সঞ্জয় দাসের (TMC Counsillor Sanjay Das) ঝুলন্ত দেহ...

ভালো আছেন দর্শনা, আজই হাসপাতাল থেকে ছাড়া পেতে পারেন অভিনেত্রী!

একটানা শ্যুটিং করতে গিয়ে শারীরিকভাবে মারাত্মক অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দর্শনা বণিক (Darshana Banik)। বৃহস্পতিবার রাতেই হাসপাতালে ভর্তি...

গ্রেফতার সুজিত ‘ঘনিষ্ঠ’ দক্ষিণ দমদমের কাউন্সিলর টিঙ্কু

পুর নিয়োগ দুর্নীতি মামলায় আগেই গ্রেফতার হয়েছেন রাজ্যের প্রাক্তন দমকলমন্ত্রী সুজিত বসু (Sujit Bose), এবার তাঁর ঘনিষ্ঠ মহলেও...