Sunday, May 24, 2026

ASI: কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠক, সভাপতিত্বে বন্দনা সেন

Date:

Share post:

তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বিভিন্ন সমস্যা ও সম্ভাব্য সমাধান, নীতিনির্ধারণে সমীক্ষার গুরুত্ব, বাণিজ্যিক সংগঠনগুলির সক্রিয় অংশগ্রহণের প্রয়োজনীয়তা, ইউনিট স্তরে বিনামূল্যে তথ্য প্রদান এবং সমীক্ষা পরিচালনার জন্য প্রযোজ্য আইনি পরিকাঠামো (কলেকশন অফ স্ট্যাটিস্টিক্স অ্যাক্ট, ২০০৮)- এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা হল আনুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজর বৈঠকে। কলকাতায় শিল্প সংক্রান্ত বার্ষিক সমীক্ষা নিয়ে বৈঠকের সভাপতিত্ব করেন ড. বন্দনা সেন (Bandana Sen)।

ডিরেক্টরেট জেনারেল অফ কমার্শিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড স্ট্যাটিস্টিক্স বা DGCIS-এর জেনারেল ম্যানেজার ড. বন্দনা সেন কলকাতায় (Kolkata) আনুয়াল সার্ভে অফ ইন্ডাস্ট্রিজ বা এএসআই ২০২৪–২৫ এবং ক্যাপেক্স ২০২৫ রিটার্নস সংক্রান্ত এক বিশেষ বৈঠকটি পরিচালনা করেন। ব্যবসায়িক সমিতি এবং শিল্প-সংগঠনের প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন এবং সমীক্ষার কার্যপ্রণালী গুরুত্ব নিয়ে আলোচনা করেন।

রাষ্ট্র সংঘের পরিসংখ্যান বিভাগ বা ইউএনএসডির সুপারিশ মেনে চলে এএসআই। শিল্পক্ষেত্রে ASI বিশেষ ভূমিকা পালন করে। পরিকল্পনা, বাজার বিশ্লেষণ, বিনিয়োগ ও উৎপাদন সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণ, শিল্পক্ষেত্রে ফলাফলের তুলনামূলক বিচার, শ্রমিকবর্গের গতিশীলতা মূল্যায়ন এবং পরিবেশগত প্রভাব বোঝার জন্য এই তথ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সমীক্ষার অন্তর্ভুক্তিমূলক দৃষ্টিভঙ্গি সরকারের ‘সবকা সাথ, সবকা বিকাশ’ নীতিকেও প্রতিফলিত করে।
আরও খবরঅবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

ASI-র উদ্দেশ্য তালিকাভুক্ত উৎপাদন ক্ষেত্রের বর্তমান অবস্থা ও অগ্রগতি সম্বন্ধে সমন্বিত পরিসংখ্যান সংগ্রহ, নীতি-নির্ধারণের জন্য নির্ভরযোগ্য তথ্য নিশ্চিত করা এবং শিল্পকে সক্ষম করা।

Related articles

NEET-এর পর এবার উত্তরপ্রদেশে SSC-তেও জালিয়াতি! গ্রেটার নয়ডা থেকে গ্রেফতার ৭

আরও একবার সেই বিজেপি শাসিত রাজ্য (BJP Ruled State)। আরও একবার সেই যোগীরাজ্য উত্তরপ্রদেশ (Uttar Pradesh)। শিক্ষা নিয়ে,...

বেহালায় স্কুল পড়ুয়াকে গণধর্ষণের অভিযোগ! নারী নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলল তৃণমূল

কলকাতায় ফের নাবালিকাকে গণ ধর্ষণের অভিযোগ ঘিরে চাঞ্চল্য। বেহালায় (Behala) এক স্কুল ছাত্রীকে গাড়িতে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণের...

IPL: অপেক্ষা শেষে সুযোগ, অর্জুনকে নিয়ে সচিনের পোস্টে কি লখনউকে খোঁচা?

দীর্ঘ অপেক্ষার পর অবশেষে চলতি আইপিএলের (IPL) মাঠে নামলেন সচিন পুত্র অর্জুন তেন্ডুলকর (Sachin Tendulkar's son Arjun Tendulkar)।...

রাজার সাজে দেব! রাজসিংহাসনে অভিনেতাকে দেখে চমকে গেল নেটপাড়া

রবিবাসরীয় সকালে চমক দিলেন সুপারস্টার দেব (Dev)। গানে গানে 'রাজার রাজা' হিসেবে নিজেকে তুলে ধরেছিলেন 'খাদান' সিনেমায়, এবার...