Thursday, June 18, 2026

অবশেষে প্রকাশিত হচ্ছে SSC নবম–দশম-এর নিয়োগ পরীক্ষার ফল

Date:

Share post:

অবশেষে নবম–দশম শ্রেণির শিক্ষক নিয়োগ পরীক্ষার (Exam) ফল ঘোষণার দিনের আভাষ মিলল। শিক্ষা দফতর সূত্রে খবর, স্কুল সার্ভিস কমিশন (SSC) আগামী সোমবার ফলপ্রকাশ করতে পারে। শনিবার ফল প্রকাশের সম্ভাবনা থাকলেও তা পিছিয়ে গিয়েছে। প্রযুক্তিগত সমস্যার কাটিয়ে ফলপ্রকাশ বলে এই পদক্ষেপ।

একাদশ–দ্বাদশের ফল প্রকাশের দিন SSC-এর ওয়েবসাইটে (Website) ঢুকতেই পারছেন না বলে অভিযোগ করেছিলেন অনেক পরীক্ষার্থী। প্রযুক্তিগত ত্রুটির ফলে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়েছে। আবার অনেকের অভিযোগ, তাঁদের নম্বর তুলনায় কম দেখাচ্ছে বা ‘অযোগ্য’ হিসেবে দেখাচ্ছে। অভিযোগের জল গড়িয়েছে আদালত পর্যন্ত।

ইন্টারভিউ-কল লিস্ট প্রকাশ হওয়ার পরেও অভিযোগ ওঠে, ‘অযোগ্য’ প্রার্থীদের নাম রয়েছে তালিকায়। এ বিষয়ে মামলা দায়ের হয়েছে কলকাতা হাই কোর্টে। বিচারপতি অমৃতা সিংহের বেঞ্চে আগামী বুধবার সেই মামলার শুনানি।
আরও খবরSIR-নিয়ে দলীয় কাজের পর্যালোচনায় মেগা ভার্চুয়াল বৈঠক ডাকলেন অভিষেক

এই পরিস্থিতিতে নবম–দশমের ক্ষেত্রে কোনও ভুল-ত্রুটি রাখতে চায় না SSC। সমস্ত নথি, তথ্য এবং রেকর্ড বহুবার ক্রস-ভেরিফিকেশন করে তবেই ফল প্রকাশ করতে চায় কমিশন। সেই কারণেই ফলপ্রকাশে অতিরিক্ত সময় নেওয়া হচ্ছে বলে SSC সূত্রে খবর।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

কালীঘাটে মমতার বাড়ির পুলিশি নিরাপত্তা প্রত্যাহার! তৃণমূলনেত্রীর সুরক্ষা নিয়ে অভিযোগ ডেরেকের

হরিশ চ্যাটার্জি স্ট্রিটের চেনা ছবিটা বদলে গিয়েছিল আগেই। গলি থেকে সরে গিয়েছিল পুলিশের ব্যারিকেড ও গার্ডরেল। তবে প্রাক্তন...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...