Saturday, June 13, 2026

বাংলাদেশে ভূমিকম্পের জেরে মৃত্যু ৬ জনের! আহত ৫০

Date:

Share post:

বাংলাদেশে (Bangladesh)ভূমিকম্পের( Earthquake) জেরে মৃত্যু হয়েছে ৬ জনের। আহত আরও ৫০ জন। শুক্রবার ঢাকার কসাইটুলি এলাকায় একটি বহুতলের রেলিং ভূমিকম্পের কারণে ধসে পড়ায় মৃত্যু হয়েছে তাঁদের। মৃতদের মধ্যে একজন ডাক্তারি পড়ুয়াও রয়েছেন।

ভূমিকম্পের ( Earthquake) উৎপত্তিস্থল বাংলাদেশের(Bangladesh )নরসিংদী থেকে ১৪ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ-পশ্চিমে মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। ঢাকা-সহ চাঁদপুর, নীলফামারী, সীতাকুণ্ড, সিরাজগঞ্জ, নারায়ণগঞ্জ, পটুয়াখালি, বগুড়া, বরিশাল, মাগুরা, মৌলভিবাজার থেকে ভূমিকম্প অনুভূত হয়। ভূকম্পন কয়েক সেকেন্ড স্থায়ী হয়। আহতরা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন।

ভূমিকম্পের ( Earthquake) প্রভাবে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা কেঁপে উঠেছিল। মালদহ, মুর্শিদাবাদ, নদিয়া, হুগলিতেও মৃদু কম্পন অনুভব করা গিয়েছে। কলকাতায় কম্পন টের পেয়ে অনেকে বহুতল থেকে রাস্তায় নেমে এসেছিলেন।

Related articles

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...

ঈদে ‘না’, যোগ দিবসে সেই রেড রোড আটকেই প্রধানমন্ত্রীর অনুষ্ঠান!

সাধারণ মানুষের অসুবিধা করে কোনও ধর্মীয় অনুষ্ঠান করা যাবে না। বাংলায় ক্ষমতা দখলের পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে...

নতুন সরকারের ‘অনভিজ্ঞতা’ ঢাকতে তৎপর নবান্ন, মন্ত্রীদের জন্য এটিআই-এ ‘ক্র্যাশ কোর্স’

ক্ষমতায় এসেছে নতুন সরকার। কিন্তু মন্ত্রিসভার একটি বড় অংশেরই নেই কোনও পূর্বতন প্রশাসনিক অভিজ্ঞতা। এই পরিস্থিতিতে নতুন মন্ত্রীদের...

সুদীপ এখন শুধুই ‘বোঝা’! বেসুরো সাংসদকে তীব্র কটাক্ষ তাপসের

কুণাল ঘোষের পর এবার বেসুরো সুদীপ বন্দ্যোপাধ্যায়কে 'বোঝা' বলে কটাক্ষ করলেন বিজেপি বিধায়ক তাপস রায়। তৃণমূল কংগ্রেসে থাকাকালীন...