Saturday, June 13, 2026

পুরোপুরি সুস্থ হননি, শ্রেয়সকে মাঠের বাইরে থাকতে হবে দু’মাস!

Date:

Share post:

শুভমান গিলের চোটের মধ্যেই অস্বস্তি অব্যাহত শ্রেয়স আইয়ারকে (Shreyas Iyer )নিয়েও। অস্ট্রেলিয়া সিরিজে চোট পেয়েছিলেন শ্রেয়স (Shreyas Iyer )। হাসপাতাল থেকে ছাড়া পেয়ে দেশে ফিরলেও এখনও পুরোপুরি সুস্থ হননি শ্রেয়স। ফলে তাঁর মাঠে ফিরতে অনেকটা সময় লাগবে।

ভারতে ফেরার পর কয়েক দিন আগে  ইউএসজি পরীক্ষা করানো হয় ভারতীয় তারকা ক্রিকেটারের। পরীক্ষা করে দেখা গিয়েছে,  শ্রেয়সের পেটের আঘাত এখনও সম্পূর্ণ ঠিক হয়নি। ফলে অনুশীলন শুরু করলে সমস্যা হবে। তাই বেশি পরিশ্রম করা যাবে না ।

এমনকি পেটে চাপ পড়ে, এমন কিছু করা ঠিক হবে না এই পরিস্থিতিতে। আরও কিছু দিন সাবধানে থাকা দরকার। তাঁর রিহ্যাব একটু সময়সাপেক্ষ। দু’মাস পর আবার শ্রেয়সের ইউএসজি পরীক্ষা করানো হবে।

পরিস্থিতি যা তাতে আগামী দুই মাসের আগে পুরোপুরি সুস্থ হওয়ার সম্ভাবনা কম। তার পর বেঙ্গালুরুতে বিসিসিআইয়ের সেন্টার অফ এক্সেলেন্সে যাবেন শ্রেয়স। সেখানেই তাঁর পরবর্তী রিহ্যাব চলবে তাঁর। ফলে নিউজিল্যান্ডের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তাঁর খেলার আশা কম।

 

Related articles

জাপান, নেপালের পরে চিন! নিষিদ্ধ হল ভারতের লাল লঙ্কা

মার্কিন চাপে ভারতের বৈদেশিক বাণিজ্য ২০২৫ সাল থেকে ব্যাপকভাবে ধাক্কা খাওয়ার পর ভারতে উৎপাদিত কৃষিজ দ্রব্যই অর্থনীতির জন্য...

বিধানসভার সই ইস্যু: নোটিশ, তলব একের পর এক তৃণমূল বিধায়ককে

বিধানসভায় তৃণমূল বিধায়কদের সই জাল ইস্যুতে বৃহস্পতিবার রাতেই জিজ্ঞাসাবাদের সম্মুখিন হয়েছেন তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek...

হেরোদের দলে টিকতে গেলে কলিজার প্রয়োজন হয়: কাকে তীব্র খোঁচা ঋতব্রত-জায়া দূর্বার!

তৃণমূলের হাত থেকেই রাজ্যের ক্ষমতা যেতেই, বেসুরো দলের বিধায়করা। সেই তালিকায় শীর্ষে নাম উলুবেড়িয়ার বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের (Ritabrata...

তৃণমূলের নতুন পদাধিকারী ঘোষণা: মহিলা সভানেত্রী হলেন আলিফা আহমেদ

বিধানসভা থেকে সংসদে তৃণমূলের অন্দরে বিদ্রোহের জেরে সব কমিটি ভেঙে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নতুন কমিটি গঠন করেছিলেন।...