Tuesday, March 24, 2026

‘হাঁটি হাঁটি পা পা’ করে গোয়া চলচ্চিত্র উৎসবে রুক্মিণী

Date:

Share post:

বাবা-মেয়ের সম্পর্কের গল্প অর্ণব মিদ্যার ‘হাঁটি হাঁটি পা পা’। মুক্তির আগে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অফ ইন্ডিয়া (IFFI) অর্থাৎ গোয়া ফিল্ম ফেস্টিভ্যালে দেখানো হবে চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjit Chakraborty) ও রুক্মিণী মৈত্র (Rukmini Maitra) অভিনীত এই ছবি। আর সেই কারণেই গোয়া উড়ে গেলেন নায়িকা রুক্মিনী। ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত গোয়ায় চলবে এই চলচ্চিত্র উৎসব। 

বৃদ্ধ বাবা ও তাঁর মেয়ের সম্পর্কের রসায়নের ছবি ‘হাঁটি হাঁটি পা পা’ (Haati Hati Paa Paa)। কিছুদিন আগেই এই ছবি-র ট্রেলার ও পোস্টার লঞ্চের জমজমাট অনুষ্ঠান হয় ফ্লোটেলে। অনুষ্ঠানে চিরঞ্জিৎ-রুক্মিণী (Rukmini Maitra) ছাড়াও ছিলেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, প্রযোজক অরুণাভ মিদ্যা-সহ অন্যান্যরা। 

একজন তরুণী এবং তাঁর বৃদ্ধ বাবার গল্প বলে ‘হাঁটি হাঁটি পা পা’-যাঁরা পারিবারিক গতিশীলতার সূক্ষ্ম জটিলতার মধ্যে দিয়ে যাচ্ছেন। সমসাময়িক শহুরে পটভূমিতে নির্মিত এই ছবি নিঃশর্ত প্রেম, কর্তব্য, একাকীত্ব এবং প্রজন্মের পর প্রজন্মের বন্ধনের গল্প বলে যা পরিবারগুলিকে আবদ্ধ করে রাখে। এই ছবিতে প্রধান চরিত্র বাবা ও মেয়ের ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী এবং চিরঞ্জিৎ। এছাড়াও রয়েছেন অঞ্জনা বসু, তুলিকা বসু, সন্দীপ ভট্টাচার্য, বিশ্বরূপ বন্দ্যোপাধ্যায়, ঈশিকা দে, স্বাগতা বসু, সায়ন ঘোষ এবং মোনালিসা চট্টোপাধ্যায়। ছবির সঙ্গীত পরিচালনা করেছেন রণজয় ভট্টাচার্য এবং অনির্বাণ অজয় দাস। ছবিটি ২৮ নভেম্বর মুক্তি পাবে। 

তার আগে গোয়া চলচ্চিত্র উৎসবে দেখানো হবে এই ছবি। সেই প্রদর্শনী উপলক্ষ্যেই গোয়া উড়ে গেলেন রুক্মিনী। স্যোশাল মিডিয়ায় বিমানের ভিতরের ছবি পোস্ট করে নায়িকা লেখেন, “#HaatiHatiPaaPaa করে IFFI GOA WORLD PREMIERE এর পথে হাঁটা! Oh sorry.. ওড়া!
Let’s go!”

Related articles

প্রকাশিত হল প্রথম সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট! কীভাবে দেখবেন? জানুন

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে সোমবার রাত বারোটার ঠিক কয়েক মিনিট আগে প্রথম অতিরিক্ত ভোটার তালিকা (সাপ্লিমেন্টারি লিস্ট) প্রকাশ...

হিংসা ও ভয়মুক্ত ভোট সুনিশ্চিত করতে কড়া নবান্ন, জেলাশাসকদের বিশেষ নির্দেশিকা মুখ্যসচিবের

আসন্ন বিধানসভা নির্বাচন যাতে সম্পূর্ণভাবে অবাধ, শান্তিপূর্ণ এবং ভয়মুক্ত পরিবেশে সম্পন্ন হয়, তার জন্য এবার কোমর বেঁধে নামল...

ভোটের মুখে মহকুমাশাসক স্তরেও কোপ, রাজ্যে একযোগে ৭৩ জন রিটার্নিং অফিসারকে সরাল কমিশন

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর থেকেই রাজ্যে প্রশাসনিক রদবদলে বেনজির সক্রিয়তা দেখাচ্ছে নির্বাচন কমিশন। মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব এবং জেলাশাসকদের...

ভোট মিটলেই ফের তদন্তের মুখে শুভেন্দু, স্থগিতাদেশ দিলেও ছাড়ল না আদালত

স্বস্তি মিলল, তবে তা নেহাতই সাময়িক। খড়দহ থানার দায়ের করা বিতর্কিত মন্তব্য সংক্রান্ত মামলায় নন্দীগ্রাম ও ভবানীপুরের বিজেপি...