Wednesday, May 27, 2026

আর কত প্রাণ যাবে? আরও এক মহিলা BLO-র আত্মহত্যায় নির্বাচন কমিশনকে প্রশ্ন ক্ষুব্ধ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

নির্বাচন কমিশনের অতিরিক্ত কাজের চাপের জেরে রাজ্যে আবারও আত্মঘাতী মহিলা বিএলও(BLO)। তাঁর আত্মহত্যার ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banarjee) । প্রশ্ন তুললেন নির্বাচন কমিশনের কাছে। এই এসআইআরের জন্যে আর কতজন মানুষের প্রাণ যাবে। ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী।

সোশ্যাল মিডিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee) আত্মঘাতী মহিলা বিএলও-র ছবি এবং তাঁর লেখা সুইসাইড নোট শেয়ার করেছেন। এরপর তিনি লিখেছেন, “আজ কৃষ্ণনগরে আরও একজন বিএলও আত্মহত্যা করেছেন। তিনি একজন মহিলা পার্শ্বশিক্ষক ছিলেন। তাঁর মৃত্যুর খবরে আমি গভীরভাবে মর্মাহত। এসি ৮২ চাপড়ার ২০১ নম্বর পার্টের বিএলও, শ্রীমতি রিঙ্কু তরফদার। আজ তাঁর বাড়িতে আত্মহত্যা করার আগে সুইসাইড নোটে নির্বাচন কমিশনকে দোষারোপ করেছেন।”

নির্বাচন কমিশনের কাছে মুখ্যমন্ত্রীর প্রশ্ন,”আর কত প্রাণ যাবে? এই এসআইআরের জন্য আরও কতজনকে মরতে হবে? এই প্রক্রিয়ার জন্য আমরা আরও কত মৃতদেহ দেখতে পাব? এটি এখন সত্যিই উদ্বেগজনক হয়ে উঠেছে!!”

শনিবার সকালে নিজের বাড়িতেই তিনি আত্মঘাতী হন রিঙ্কু। ঘটনাস্থল থেকে দীর্ঘ একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। শেষ চিঠিতে সরাসরি কমিশনকে কাঠগড়ায় তুলেছেন তিনি। লিখেছেন, ‘আমার এই পরিস্থিতির জন্য নির্বাচন কমিশন দায়ী। এই মানসিক কাজের চাপ আমি নিতে পারছি না।… বিএলও কাজ তুলতে না পারলে প্রশাসনিক চাপ আসলে তা আমার পক্ষে নেওয়া সম্ভব নয়।’

Related articles

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তা হলেই অন্নপূর্ণা যোজনা? শর্ত জানালেন মুখ্যমন্ত্রী

লক্ষ্মীর ভাণ্ডারের উপভোক্তারা সবাই পাবেন অন্নপূর্ণা যোজনা- ক্ষমতায় আসার পর থেকে এই প্রতিশ্রুতিই দিচ্ছিলেন বিজেপির মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী...

কম্পিউটার সেন্টার থেকে পাটক্ষেত, বস্তা বস্তা নগদ উদ্ধারে চাঞ্চল্য বাদুড়িয়ায়

দুর্নীতির অভিযোগ গ্রেফতার হয়েছেন। রয়েছে তোলাবাজির অভিযোগ। কিন্তু কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে যাবে, তা কে জানতো। অনৈতিক...

দাদার লুকে রাজকুমার, ময়দানে নিজের বায়োপিকের শুটিংয়ে হাজির সৌরভ

সোমবার থেকে কলকাতা পর্বের শুটিং শুরু হয়েছে সৌরভ গঙ্গোপাধ্যায়ের(Sourav Ganguly) বায়োপিকের। বুধবার ইস্টবেঙ্গল মাঠে হল শুটিংয়ের অংশ। কড়া...

বিরোধী দলনেতার সঙ্গে দেখা না করে অসৌজন্য অধ্যক্ষের! ধর্নায় শোভনদেব-কুণাল

প্রথমবার রাজ্যে ক্ষমতায় আসার পরে একাধিক নজিরবিহীন সিদ্ধান্ত বিজেপির নতুন সরকার নিয়ে চলেছে। এবার নতুন করে ‘সৌজন্যে’র নজির...