Wednesday, March 11, 2026

বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা: মৎস্যজীবীদের জন্য বিশেষ সতর্কতা

Date:

Share post:

গত প্রায় এক সপ্তাহ ধরে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপের মেঘ জমেছে। যার জেরে ইতিমধ্যেই বাংলায় ঢুকে পড়েছে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প (humidity)। তবে এই নিম্নচাপ সোমবারের মধ্যে ঘূর্ণিঝড় (cyclone) হওয়ার সম্ভাবনা। ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার নাম হবে সেন-ইয়ার ((Sen-Yaar)। তবে এর সরাসরি প্রভাব বাংলার উপর পড়বে না বলেই পূর্বাভাস (forecast) আবহাওয়া দফতরের। ফলে ফের পারদ নামবে বাংলায়।

শনিবারের পর থেকে প্রায় পাঁচদিন রাজ্যে আবহাওয়ার পরিবর্তন তেমন হবে না। তবে শনিবার থেকেই ফের ১-২ ডিগ্রি কমার পূর্বাভাস। সর্বনিম্ন (minimum temperature) তাপমাত্রা ২১ ডিগ্রি থেকে কমে ১৯ ডিগ্রি হওয়ার সম্ভাবনা। তবে এই সময়টায় বাংলার সর্বত্র কুয়াশার (fog) প্রভাব দেখা যাবে ভোরের দিকে।

আরও পড়ুন : ভিড়ে সাধারণ মানুষকে বাঁচাতে ‘ভুল’ চাল! প্রাণ দিলেন উইং কামান্ডার নমংশ

তবে ঘূর্ণাবর্তের জেরে ইতিমধ্যেই উত্তাল বঙ্গোপসাগর (Bay of Bengal)। তার জেরে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। উপকূলবর্তী এলাকায় হালকা বৃষ্টির সতর্কতা থাকলেও উত্তরবঙ্গে বঙ্গোপসাগরীয় ঘূর্ণাবর্তের কোনও প্রভাব থাকবে না। যদিও এর কারণে বাংলায় বাতাসে প্রচুর পরিমাণ জলীয় বাষ্প ঢুকে পড়ায় তাপমাত্রা কমলেও গরমের প্রভাব থাকবে বেশি।

spot_img

Related articles

আকাশছোঁয়া সাফল্য আর তীব্র সমালোচনার মাঝেই কর্মবিরতিতে বরুণ ধাওয়ান

বড় সিদ্ধান্ত বলিউডের হার্টথ্রব বরুণ ধাওয়ানের (Varun Dhawan)। ‘বর্ডার ২’ ছবিতে তাঁর অভিনয় নিয়ে নিন্দুকেরা প্রশ্ন তুললেও, বক্সঅফিস...

আজই কলকাতায় আসছেন আর এন রবি, বৃহস্পতিতে শপথ গ্রহণ বাংলার নতুন রাজ্যপালের

পশ্চিমবঙ্গের রাজ্যপাল হিসেবে আগামী ১২ মার্চ শপথ নেবেন রবীন্দ্র নারায়ণ রবি (Ravindra Narayana Ravi)। বুধবার সন্ধ্যায় চেন্নাই থেকে...

সুপ্রিম কোর্টে ‘বাঙালি আড্ডা’! মেনকাকে ‘উপদেশ’ বিচারপতি বাগচির

দেশের শীর্ষ আদালতে রাজ্যের এসআইআর মামলায় একাধিকবার নির্বাচন কমিশনের লজিক্যাল ডিসক্রিপেন্সির ভুল ধরেছিলেন বিচারপতি জয়মাল্য বাগচি (Justice Joymalya...

ইরান-আমেরিকা যুদ্ধের প্রভাব এবার বিমান ভাড়ায়! টিকিটের দাম বৃদ্ধি এয়ার ইন্ডিয়ার 

মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামার কোনও লক্ষণ নেই। বন্ধ হরমুজ। বিশ্বজুড়ে জ্বালানি ঘাটতির আশঙ্কা বাড়ছে। গত সপ্তাহে ইরান বনাম ইজরায়েল...