Sunday, May 10, 2026

বেলাশেষে কুলদীপের স্পিনে চাপমুক্তি, আটকাতে হবে প্রোটিয়াদের বড় রান

Date:

Share post:

গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে দ্বিতীয় টেস্টের(Test) বেলাশেষে খেলায় ফিরল ভারত(India)। টসে জিতে প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমা।  প্রথম থেকেই জমাট ব্যাটিং করতে থাকে দক্ষিণ আফ্রিকা। গুয়াহাটিতে ভারতের(India) বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার রান ৬  উইকেটে ২৪৭।

গুয়াহাটি টেস্টে প্রথম দিনের শেষে স্টাবসের ৪৯ ও বাভুমার ৪১ রান করেন। হাতে রয়েছে চার উইকেট। ক্রিজে রয়েছেন মুত্থুস্বামী ২৫ এবং ভেরেইন্নে ১। ভারতের হয়ে তিনটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব (৩/৪৮)। বাকি উইকেটগুলি নিয়েছেন জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা।

গুয়াহাটিতে দলে দুটি বদল করে ভারত। অক্ষর প্যাটেলের জায়গায় খেলানো হল নীতীশ রেড্ডিকে। গিলের পরিবর্তে দলে এলেন সাই সুদর্শন। কিন্তু ভারতের বোলিং সামলে প্রথম থেকেই বড় রানের দিকে এগোতে থাকে প্রোটিয়ারা।ওপেনিং জুটিতেই উঠল ৮১ রান।কিন্তু চা পানের বিরতির আগে প্রথম ধাক্কা দেন বুমরাহ। এরপর দ্বিতীয় সেশনেও জমাট ব্যাটিং শুরু করে প্রোটিয়ারা।

গিলের পরিবর্তে এই ম্যাচে অধিনায়কত্ব করছেন পন্থ। কিন্ত তাঁর বোলিংয়ের রণকৌশল নিয়ে প্রশ্ন থাকছে। প্রথম দিনে বোলিংয়ে অনেক দেরিতে আনলেন অভিজ্ঞ রবীন্দ্র জাদেজাকে। জাড্ডুই স্টাবস এবং বাভুমার ৮৪ রানের জুটি ভাঙলেন। শেষ বেলায় জ্বলে উঠলেন কুলদীপ(Kuldeep Yadav)।স্টাবসকে ৪৯ রানে আউট করলেন। মুল্ডারকে আউট করলেন ১৩ রানে। টনি জর্দিকে আউট করলেন সিরাজ।

নীতীশ বোলিং করলেন মাত্র ৪ ওভার। কিন্তু কোনও উইকেট পেলেন না। দ্বিতীয় দিনের শুরুতে দ্রুত প্রোটিয়াদের অল আউট করতে হবে ভারতীয় বোলারদের।

Related articles

পাকিস্তানে ভয়াবহ জঙ্গি হামলা, গাড়িবোমা বিস্ফোরণে নিহত ২১ পুলিশকর্মী

পাকিস্তানের (Pakistan) উত্তর-পশ্চিমাঞ্চলে ফের জঙ্গি হামলা। আফগানিস্তান সীমান্ত সংলগ্ন খাইবার পাখতুনখোয়া (Khyber Pakhtunkhwa) প্রদেশের বান্নু জেলায় (In Bannu...

চমকে দিলেন অনন্যা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রীকে নতুন রূপে প্রকাশ নন্দিতা-শিবপ্রসাদের

বাংলা বিনোদন জগতে উইন্ডোজের (Windows production house) সিনেমা মুক্তির খবর মানেই একটা আলাদা রকমের উন্মাদনা তৈরি হওয়া। আর...

চন্দ্রনাথের খুনি ভিনরাজ্যের: উত্তরপ্রদেশের পরে বালি থেকে মিলল জোরালো সূত্র

আততায়ীদের ফেলে যাওয়া গাড়ির সূত্র ধরে এবার নতুন সূত্র চন্দ্রনাথ রথের খুনের তদন্তকারীদের হাতে। একদিকে উত্তরপ্রদেশ থেকে ভিন...

কলকাতায় কালবৈশাখী সতর্কতা, দক্ষিণবঙ্গের ৫ জেলায় দুর্যোগের পূর্বাভাস!

রবিবাসরীয় সন্ধ্যায় বদলাবে প্রকৃতির মেজাজ, দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস (Weather Department)। সঙ্গে ঝোড়ো...