Sunday, May 31, 2026

মঞ্চে বিজয়, দর্শকাসনে নজর কাড়লেন তৃষা!

Date:

Share post:

তামিলনাড়ুর (Tamil Nadu) রাজনীতিতে শুরু হল এক নতুন অধ্যায়। অভিনেতা থেকে মুখ্যমন্ত্রী (Chief Minister) হয়ে আজ শপথ নিলেন বিজয় (Vijay)। চেন্নাইয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে (Jawaharlal Nehru Stadium in Chennai) সেই অনুষ্ঠান ঘিরে ছিল উৎসবের আবহ। রাজনৈতিক মহলের পাশাপাশি উপস্থিত ছিলেন দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির বহু পরিচিত মুখও। তবে সবার নজর কাড়েন অভিনেত্রী তৃষা কৃষ্ণান (Trisha Krishnan)। অনুষ্ঠানে তাঁর উপস্থিতির পর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফের শুরু হয়েছে বিজয় ও তৃষাকে ঘিরে জোর চর্চা। বহুদিন ধরেই তাঁদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন শোনা যায়। আর এবার এই বিশেষ অনুষ্ঠানে তৃষার উপস্থিতি সেই জল্পনাকেই যেন আরও বাড়িয়ে দিল।

২০০৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘গিল্লি’ ছবির সময় থেকেই বিজয় ও তৃষার সম্পর্ক নিয়ে গুঞ্জনের সূত্রপাত। পরবর্তী সময়ে একাধিক সফল ছবিতে একসঙ্গে কাজ করলেও দীর্ঘদিন তাঁদের আর একসঙ্গে দেখা যায়নি। প্রায় দেড় দশক পর ‘লিও’ ছবির মাধ্যমে ফের পর্দায় ফেরে এই জুটি, আর তারপর থেকেই ব্যক্তিগত সম্পর্ক নিয়ে নতুন করে জল্পনা শুরু হয়। এদিকে, বিজয়ের পারিবারিক সম্পর্ক নিয়েও সম্প্রতি নানা আলোচনা সামনে এসেছে। তাঁর স্ত্রী সঙ্গীতার সঙ্গে দূরত্ব এবং তাঁর ছেলে মেয়েদের অনুপস্থিতি নিয়েও সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে।

তবে সম্পর্কে কোনও সিলমোহর দেওয়ার আগেই শুরু সমালোচনা। সরব গায়িকা সুচিত্রা (Suchitra)। এক সাক্ষাৎকারে তিনি দাবি করেন, বিজয়ের জীবনে তৃষার উপস্থিতি তাঁর একেবারেই পছন্দ নয়। তৃষাকে ‘পরজীবী’ বলে কটাক্ষ করেন তিনি। সুচিত্রার দাবি, রাজনৈতিকভাবে বিজয়ের উত্থানের পর থেকেই তৃষা তাঁর আরও ঘনিষ্ঠ হয়েছেন। এমনকি তিনি অভিযোগ করেন, জীবনের কঠিন সময়ে একজন সফল মানুষকে ঘিরে অনেকেই ব্যক্তিগত স্বার্থসিদ্ধির চেষ্টা করেন। তাঁর বক্তব্য ঘিরে ইতিমধ্যেই শুরু হয়েছে তীব্র চর্চা।

আরও পড়ুন : পাশে রাহুল গান্ধী: কাগজ না দেখে বাহুবলী কায়দায় শপথগ্রহণ বিজয়ের

তবে সমস্ত বিতর্কের মাঝেও বিজয়ের (Thalapathy Vijay) শপথ গ্রহণ (oath taking) অনুষ্ঠানে আত্মবিশ্বাসী ভঙ্গিতেই হাজির হন তৃষা (Trisha Krishnan)। সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে খুব সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় তিনি জানান, এই বিশেষ দিনের সাক্ষী থাকতে পেরে তিনি খুশি। স্টেডিয়ামে তাঁর প্রবেশের ভিডিও ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। যদিও বিজয় কিংবা তৃষা কেউই সম্পর্ক নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...