Saturday, May 30, 2026

খালিদের দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! জল্পনা বাড়ালেন ইয়ান

Date:

Share post:

জাতীয় দলে বাড়ছে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের সংখ্যা! রায়ান উইলিয়ামস ইতিমধ্যেই  ভারতীয় দলে খেলার ছাড়পত্র পেয়েছেন। এবার ভারতীয় দলের খেলার জল্পনা উস্কে দিলেন স্কটল্যান্ডের ক্লাব ডান্ডিতে খেলা ফুটবলারের নাম ইয়ান ধান্দা(Yan Dhanda)।

পৈত্রিক সূত্রে ইয়ানের(Yan Dhanda) সঙ্গে ভারত যোগ রয়েছে। তবে তাঁর জন্ম-বেড়ে উঠা সব কিছুই ইংল্যান্ডে। ১৯৯৮ সালে বার্মিংহামে জন্মগ্রহণ করেন ইয়ান। এরপর ইয়ূথ কেরিয়ার শুরু হয় লিভারপুলে। ইংল্যান্ড ও স্কটল্যান্ডের একাধিক ক্লাবে খেলেছেন।

রায়ান ইতিমধ্যেই ভারতীয় দলের সঙ্গে অনুশীলন শুরু করেছেন। তাঁর একটি ছবি পোস্ট পোস্ট করেছেন রায়ান। সেখানে ইয়ান কমেন্ট করেন, ‘ইয়েস ব্রো।’ পাশে নীল হার্ট ইমোজি। সেই কমেন্টের উত্তরে রায়ান লিখেছেন, ‘এবার তোমার পালা।’অনেকের মতে ইয়ানও ভারতীয় শিবিরে যোগ দিতে পারেন।

এদিকে, শুক্রবার সুপ্রিম কোর্টে শুনানির পর আরও বেশি করে নড়েচড়ে বসল আইএসএল ক্লাবগুলো। তারা এআইএফএফ সভাপতি কল্যান চৌবেকে চিঠি লিখে অনুরোধ করেছে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে স্টেকহোল্ডারদের নিয়ে দ্রুত একটি বৈঠক ডাকার। আইএসএল ক্লাবগুলোর তরফে এই চিঠি দিয়েছেন ধ্রুব সুদ।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দেয় ইস্টবেঙ্গল ক্লাব, তারপরেই কেন্দ্রের পক্ষ থেকে আইএসএল নিয়ে সুপ্রিম কোর্টে নিজেদের বক্তব্য জানানো হয়।

Related articles

ক্ষমতার অপব্যবহার: নিজে হাতে CID-র নোটিশ নিয়ে দাবি অভিষেকের

বিধানসভার তৃণমূল পরিষদীয় দলের বিধায়কদের স্বাক্ষর নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তা নিয়ে চূড়ান্ত নাটকীয়তা শনিবার। তৃণমূল সর্বভারতীয়...

ফরাসি ওপেনে ফের অঘটন, ফনসেকার কাছে হেরে বিদায় জকোভিচের

ব্রাজিলের তরুণ প্রতিভা জোয়াও ফনসেকার (Joao Fonseca) কাছে হেরে সার্বিয়ান মহাতারকা নোভাক জকোভিচের (Novak Djokovic) ২৫ নম্বর গ্র্যান্ড...

আইপিএল থেকে ছিটকে যাওয়ায় হাপুস নয়নে কান্না বৈভবের, আবেগপ্রবণ ক্রিকেট ভক্তরা 

১৫ বছরের বিস্ময় প্রতিভার চোখের জলে আবেগপ্রবণ হয়ে পড়লেন কলকাতা থেকে চেন্নাই, বেঙ্গালুরু থেকে রাজস্থানের ক্রিকেটপ্রেমীরা। চোখ ভিজলো...

বিধানসভায় স্বাক্ষর বিভ্রাট: অভিষেকের একের পর এক বাড়িতে পৌঁছাল CID

বিরোধী দলনেতার প্রস্তাবে স্বাক্ষর বিভ্রাটের জেরে তৃণমূল বিধায়কদের বাড়িতে গিয়েছেন সিআইডি-র তদন্তকারী আধিকারিকরা। এবার সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek...