Wednesday, March 11, 2026

আজ মন্ত্রিসভার বৈঠকে মমতা, দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন অভিষেকও

Date:

Share post:

সোমবার বিকেলে মন্ত্রিসভার বৈঠক ডেকেছেন  বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।রাজ্য জুড়ে চলা ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রসঙ্গে কী নির্দেশ দেন রাজ্যের প্রশাসনিক প্রধান সেদিকে নজর রয়েছে রাজনৈতিক মহলের। পাশাপাশি শীতকালীন বিধানসভা অধিবেশন প্রসঙ্গেও কথা হতে পারে বলে মনে করা হচ্ছে। বিকেল চারটে নাগাদ নবান্নে (Nabanna) এই বৈঠক শুরু হবে।

এদিন দলীয় কর্মীদের নিয়ে বৈঠক করবেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। এসআইআরের বিরুদ্ধে সুর চড়িয়েছে বাংলার শাসকদল। একের পর এক বিএলও-দের অসুস্থ হয়ে পড়ার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে চরম আতঙ্কের পরিস্থিতি তৈরি হতেই প্রক্রিয়া স্থগিত করার দাবি নিয়েও মুখ্যমন্ত্রী চিঠি দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে। ভোটার তালিকা সংশোধনের কাজে রয়েছে ঘাসফুলের কর্মীরাও। এই বিষয়ে দলের নিচুতলার অবস্থান জানতে আজ ভার্চুয়াল বৈঠকে বসছেন অভিষেক।থাকবেন দলের সাংসদ, বিধায়ক, জেলা সভাপতি, শাখা সংগঠনের প্রধান-সহ গুরুত্বপূর্ণ নেতারা।

 

spot_img

Related articles

বিমান নেই, ছদ্মবেশে ট্রেনেই বাড়ি ফিরলেন বিশ্বকাপজয়ী শিবম! 

টি-টোয়েন্টি বিশ্বকাপে (T20 Cricket World Cup)যখন যেভাবে দরকার তখন সেভাবে পারফর্ম করেছেন শিবম দুবে (Shivam Dube)। অথচ সিরিজের...

মেঘ কাটলেই বাড়বে গরম, রাতে ঝড়-বৃষ্টির সম্ভাবনা কলকাতায়! হলুদ সতর্কতা উত্তরবঙ্গে 

সপ্তাহের তৃতীয় ব্যস্ততম দিনেও রাজ্যের দুর্যোগের পূর্বাভাস। বুধের সকালে মেঘলা আকাশ, রোদের দাপট কম থাকায় তীব্র গরম অনুভূত...

বুকিং করেও মিলছে না রান্নার গ্যাস, জ্বালানির মূল্যবৃদ্ধির প্রভাব অটো ভাড়ায়

হেঁশেলে হাহাকার, জেলায় জেলায় এলপিজি সংকট। সমস্যায় আমজনতা। এক লাফে রান্নার গ্যাসের দাম বেড়েছে ৬০ টাকা। গ্যাস বুকিং...

কয়লা মামলায় মনোরঞ্জনের বাড়িতে ইডি অভিযান, শুক্রবার হাজিরার নির্দেশ 

বুধবার সকালে রাজ্য পুলিশের আধিকারিক মনোরঞ্জন মণ্ডলের (Manoranjan Mondal) বাড়িতে ইডি অভিযান (ED Raid Durgapur)। কয়লা পাচার মামলার...