Wednesday, March 11, 2026

প্রথম ভারতীয় মহিলা হিসাবে বিশ্ব স্নুকারের খেতাব জয় তেইশ বছরের অনুপমার

Date:

Share post:

ভারতীয় ক্রীড়া ইতিহাসে সোনালী অধ্যায় জুড়ে দিলেন তামিলনাড়ুর ২৩ বছর বয়সী মহিলা খেলোয়াড়। বিশ্বমঞ্চে দেশকে গর্বিত করলেন অনুপমা রামচন্দ্রন (Anupama Ramachandran)। তিনবারের বিশ্বচ্যাম্পিয়ন হংকংয়ের অন ই-কে হারিয়ে আইবিএসএফ ওয়ার্ল্ড স্নুকার (১৫-রেড) চ্যাম্পিয়নশিপ জিতে নিলেন ভারতীয় কন্যা। উচ্ছ্বসিত তাঁর পরিবার ও আত্মীয়রা।

১৩ বছর বয়স থেকেই স্নুকারের (Snooker) প্রতি গভীর আগ্রহ অনুপমার। ওই সময় গরমের ছুটিতে মাইলাপুর ক্লাবের বিলিয়ার্ডস ওয়ার্কশপে যোগ দিয়েছিলেন। ধীরে ধীরে তাঁর পরিবার বুঝতে পারে যে এই মেয়ে শুধু তাদের নয় একদিন গোটা দেশের গর্বের কারণ হয়ে উঠবে। একের পর এক খেতাব জিতে দেশের মুখ উজ্জ্বল করেছেন তামিলনাড়ুর তারকা। ২০১৭ সালে রাশিয়ায় বিশ্ব অনূর্ধ্ব-১৬ স্নুকার চ্যাম্পিয়ন হয়েছিলেন। ২০২৩ সালে বিশ্ব স্নুকার কাপ যেতেন, ওই বছরেই বিশ্ব অনূর্ধ্ব-২১ স্নুকার চ্যাম্পিয়ন হন। চলতি বছরের মার্চ মাসে অনুপমা বিশ্ব র‍্যাঙ্কিংয়ে ষষ্ঠ স্থানে উঠে আসেন। এখনও পর্যন্ত আটটি জুনিয়র খেতাব জিতেছেন এই ভারতীয় খেলোয়াড়। বিশ্ব স্নুকারের (world snooker championship ) ফাইনালটাও সহজ ছিল না। যথেষ্ট হাড্ডাহাড্ডি লড়াই করতে হয়েছে। অবশেষে ৩-২ গোলে জিতে দেশের নাম উজ্জ্বল করেছেন অনুপমা।

 

spot_img

Related articles

অ্যাক্রোপলিস মল-এ নারী দিবস উদযাপন

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে অ্যাক্রোপলিস মল দুই দিনব্যাপী একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে। নারীদের স্বাস্থ্য সচেতনতা ও আত্মসুরক্ষার...

‘CPIM এখন ক্লোজড চ্যাপ্টার’, প্রথম বার তৃণমূলে ভোট দিয়ে নয়া অভিজ্ঞতার কথা শোনালেন প্রতীক

বাম জমানার চ্যাপ্টার এখন ক্লোজড, এখন নতুন সিলেবাসে পথ চলা। বার কাউন্সিলের নির্বাচনে ডায়মন্ড হারবার আদালতে ভোট দিতে...

আলু চাষিদের পাশে রাজ্য, সরাসরি আলু কেনার ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

রাজ্যে আলুর বাম্পার ফলন হলেও সঠিক দাম না পেয়ে সংকটে পড়েছেন চাষিরা। এই পরিস্থিতিতে আলু চাষিদের স্বার্থ রক্ষায়...

জুনিয়র আর্টিস্টদের জন্য বিশেষ উদ্যোগ ফেডারেশন সভাপতি স্বরূপের

জুনিয়র আর্টিস্ট বা এক্সট্রা- যে নামেই ডাকা হোক না কেন, তাঁরা আসলে শিল্পী-অভিনেতা। কিন্তু বিভিন্ন সময় অসুবিধা সম্মুখীন...