Wednesday, June 3, 2026

ভেঙে পড়ল হাসপাতালে ছাদ! হায়দরাবাদে বড় দুর্ঘটনা, ধ্বংসস্তূপের নিচে ৪ শ্রমিক

Date:

Share post:

হায়দরাবাদের সানাতনগরে ইএসআই হাসপাতালে (Hyderabad esi hospital news) বড় দুর্ঘটনা। মেরামতির কাজের জন্য লাগানো লোহার ফ্রেম এবং কংক্রিটের একটি বড় অংশ হঠাৎ করে ভেঙে পড়ে বিপত্তি। সেই সময় ঘটনাস্থলে পাঁচজন শ্রমিক কাজ করছিলেন। প্রত্যেকেই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন। গুরুতর আহত চার। একজনের মৃত্যুর খবর মিলেছে।ঘটনাস্থলে পৌঁছে সানাতনগর পুলিশ ও হায়দারাবাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন (GHMC)-র ডিজাস্টার রেসপন্স ফোর্স (Disaster Response Force) দ্রুত উদ্ধারকাজ শুরু করে।

সেন্টারিং কাঠামো ভুলভাবে স্থাপন করার জন্যই এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে জানা গেছে। পাশাপাশি নির্মাণ কাজে খারাপ সামগ্রী ব্যবহার করার অভিযোগও উঠেছে। আহত শ্রমিকদের চিকিৎসা চলছে গান্ধী হাসপাতালে। অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে।

 

Related articles

BSF-কে আরও প্রায় ৩২ একর জমি হস্তান্তর! অনুমোদন রাজ্য মন্ত্রিসভার বৈঠকে

ভারত-বাংলাদেশ (India- Bangladesh Border Security) সীমান্তে নজরদারি ও পরিকাঠামো আরও শক্তিশালী করতে সীমান্ত রক্ষী বাহিনীকে আরও প্রায় ৩২...

২০ জুনই পশ্চিমবঙ্গ দিবস: জানালেন দিলীপ, বছরভর শ্যামাপ্রসাদের ১২৫তম জন্মবার্ষিকী পালন

২০ জুন সরকারিভাবে পালিত হবে ‘পশ্চিমবঙ্গ দিবস’। সিদ্ধান্ত নিল রাজ্য মন্ত্রিসভা। বুধবার নবান্নে বৈঠকের পরে এই কথা জানালেন...

দক্ষিণবঙ্গের আজও হাঁসফাঁস করা গরম, বর্ষার কী আপডেট

বুধবার দক্ষিণবঙ্গ জুড়ে ঊর্ধ্বমুখী উষ্ণতা (South Bengal Weather)। কলকাতাসহ পার্শ্ববর্তী জেলাগুলিতে অস্বস্তিকর আবহাওয়ায় রীতিমতো নাজেহাল হতে হচ্ছে অফিসযাত্রী...

অধীর বললেন, ইতিহাসের পুনরাবৃত্তি, বেসুরোদের কোন স্বীকৃতি দিচ্ছেন জ্ঞানেশ কুমার!

১৯৯৮ সালে কংগ্রেস ভেঙে তৈরি হয়েছিল তৃণমূল কংগ্রেস। ২০২৬ সালে সেই তৃণমূল ভেঙে তৈরি হচ্ছে কোন দল? সেটাই...