Sunday, May 10, 2026

অযোধ্যার মন্দিরে ধ্বজা উত্তোলন, রাম রাজনীতিতে নজর ঘোরানোর চেষ্টা মোদির

Date:

Share post:

ভোট বাক্স ভরাতে এক বছর আগে অসম্পূর্ণ রাম মন্দির (Ram Mandir, Ayodhya) উদ্বোধন করেছিলেন, এবার ধ্বজা উত্তোলনের মধ্যে দিয়ে ধর্মের বুলি আওড়ে অযোধ্যায় রাম রাজনীতি নরেন্দ্র মোদির (Narendra Modi)। মঙ্গলবার সকালে আরএসএস প্রধান মোহন ভাগবত ও উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের (Yogi Adityanath)সঙ্গে সঙ্গে রামমন্দিরে উপস্থিত হন দেশের প্রধানমন্ত্রী। পুরোহিতদের বৈদিক মন্ত্র উচ্চারণে বেলা ১১টা ৫০ নাগাদ শুরু হয় ধ্বজারোহণ পর্ব। তার আগে রোড শো করেন মোদি। আগের বছরের অনুষ্ঠানের মতো এবারে সেলিব্রেটি থেকে শুরু করে শিল্প বা ক্রীড়া ব্যক্তিত্বদের উপস্থিতি সেভাবে চোখে পড়েনি।

এদিন রাম মন্দিরে ধ্বজা উত্তোলনের পর নিজের বক্তব্যে ধর্মকে হাতিয়ার করে রাজনীতির কথা বললেন প্রধানমন্ত্রী। এড়িয়ে গেলেন সীতার প্রসঙ্গ। সমসাময়িক সমস্যা থেকে শুরু করে দেশের আর্থসামাজিক ব্যবস্থার উন্নয়ন নিয়ে কোন সুস্পষ্ট বার্তা দিলেন না। সিনেমার ডায়লগের মতো কিছু আবেগপ্রবণ কথা বলে বেকারত্ব থেকে আর্থিক সমস্যা কিংবা বিজেপি শাসনকালে নারী নির্যাতন- ধর্ষণের মতো দেশের জ্বলন্ত ইস্যু থেকে সকলের নজর ঘোরাতে চাইলেন। রাম মন্দির হওয়ার পর অযোধ্যার পর্যটনে যে উন্নতির স্বপ্ন দেখিয়েছিলেন সেটা শুধুই ছিল ফাঁকা বুলি আর তাই এক বছর পরও তার এতটুকু বাস্তবায়িত হয়নি। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে কয়েক কোটি মানুষের রাম মন্দির দর্শনের কথা বললেও সেখানকার স্থানীয় ব্যবসায়ীরা বলছেন মন্দির উদ্বোধনের প্রাথমিক উন্মাদনা কেটে যাওয়ার পর থেকে গত এক বছরে সেভাবে স্থানীয় অর্থনীতির উন্নতি হয়নি। অথচ নিজের বক্তব্যে একটানা মিথ্যাচার করে গেলেন প্রধানমন্ত্রী! চারটে শ্লোক আর ধর্মকে শিখন্ডী করে বাল্মীকি রামায়ণের পাঁচটা মুখস্থ বুলি আওড়ে গেলেন তিনি। যার নির্যাস আসলে শূন্য। এদিনের অনুষ্ঠানের অতিথি তালিকায় মূলত বিজেপিপন্থী রাজনৈতিক ব্যক্তিত্বরাই ছিলেন। ২০২৪ সালের ২২ জানুয়ারি রামলালার প্রাণপ্রতিষ্ঠা হয়েছিল অযোধ্যার রামমন্দিরে। প্রায় দু’বছর পর মন্দির নির্মাণ শেষ হয়েছে।

Related articles

আইপিএলে দ্রুততম অর্ধশতরান ঊর্ভিলের, মা-কে নিয়ে আবেগপ্রবণ শচীন-বৈভবরা

মাতৃদিবসে(Mother's Day) আইপিএল ইতিহাসে যুগ্ম দ্রুততম অর্ধশতরান করে বাবার প্রতি শ্রদ্ধার্ঘ নিবেদন করলেন সিএসকের ব্যাটার ঊর্ভিল প্যাটেল। মাত্র...

তামিলনাড়ুতে নতুন অধ্যায়, মুখ্যমন্ত্রী বিজয়কে অভিনন্দন মমতার

তামিলনাড়ুর রাজনৈতিক মানচিত্রে নতুন অধ্যায়ের সূচনার পর শুভেচ্ছার বার্তা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে...

সরকারের পালা বদল, বদলে গেল রাজ্য সরকারের ওয়েবসাইটের লোগো

রাজ্যের ক্ষমতায় আসার পরে তৃণমূল জমানার রীতি নীতি বদলাতে মরিয়া বিজেপি। পরিকল্পনা আগেই ছিল। সেই মতো মহাকরণ থেকে...

খাবারে বিষক্রিয়ায় ৪ বছরের শিশুর মৃত্যু! চিকিৎসাধীন পরিবারের ৬ জন 

বাড়ির খাবার খেয়েই মর্মান্তিক পরিণতি! বিষক্রিয়ার (Food Poisoning) জেরে মৃত্যু হলো চার বছরের এক শিশুকন্যার। একই পরিবারের আরও...