Saturday, June 13, 2026

ISL: “নবী-অ্যালভিটোরা দলের ক্ষতি করার চেষ্টা করেছে”, বিস্ফোরক অভিযোগ অস্কারের

Date:

Share post:

সোমবার পাঞ্জাব এফসির বিরুদ্ধে খেলতে নামছে ইস্টবেঙ্গল। রবিবার সাংবাদিক সম্মেলনে রীতিমতো বোমা ফাটালেন অস্কার ব্রুজো(Oscar Bruzon)। দল ছেড়ে যাওয়ার আগে ক্লাবের প্রাক্তনীদের বিরুদ্ধে তোপ দাগলেন অস্কার। স্প্যানিশ কোচের নিশানায় নবী, সন্দীপ নন্দী, অ্যালভিটো।

অতীতে নাম না করে ক্লাবের কর্তাদের বিরুদ্ধে তোপ দেগেছিলেন, এবার সরাসরি ক্লাবের প্রাক্তনীদের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন অস্কার(Oscar Bruzon) যা আগুনে বিতর্ক সৃষ্টি করল। অ্যালভিটোদের দালাল বলে উল্লেখ করলেন। অস্কার বলেন, “ক্লাবের প্রাক্তন ব্রোকার রহিম নবি, অ্যালভিটো ডি’কুনহা, সন্দীপ নন্দীরা যতদিন থাকবে এই ক্লাবের উন্নতি হবে না। তাঁরা ইস্টবেঙ্গলকে নষ্ট করার চেষ্টা করছে। এই ধরনের লোকেরা ক্লাবের জন্য খুবই ক্ষতিকর।”

এখানেই শেষ নয় সাংবাদিক সম্মেলন শেষ হওয়ার আগে সাংবাদিকদের উদ্দেশে আরও একবার তিনি অনুরোধ করে বলেন, “আশা করব আপনারা আমার বক্তব্য কেটে বাদ দিয়ে দেবেন না। আমার জন্য এদের সম্পর্কে বলাটা সহজ ছিল না। তবে এটা সবার জানা দরকার। এই ব্রোকাররা ক্লাবের ক্ষতি করছে।”এই প্রথম লিগ টেবলের শীর্ষে জায়গা করে নেওয়া ইস্টবেঙ্গলের আইএসএল-এর ইতিহাসে বড় প্রাপ্তি। সেটা ধরে রাখাটাই বড় চ্যালেঞ্জ ইস্টবেঙ্গলের সামনে।

 

একইসঙ্গে তাঁর সংযোজন, “আমরা একটা করে ম্যাচ নিয়ে ভাবছি। মরশুমে আমরা দু’টো ফাইনাল টাইব্রেকারে হেরেছি। এবার কোনও চাপ নেই ৷ খোলা মনে সবাই পরিস্থিতি উপভোগ করছে ৷” পিভি বিষ্ণুকে নিয়ে পঞ্জাব এফসি কোচ প্রশংসা করেছেন ৷ তবে প্রতিপক্ষ কোচের প্রশংসায় বাড়তি আবেগতাড়িত নন অস্কার ব্রুজোঁ ৷ তবে পিভি বিষ্ণুকে যে গতবছরই জাতীয় দলে নেওয়া উচিত ছিল, তা ফের মনে করিয়ে দিলেন তিনি। তবে সব ছাপিয়ে পঞ্জাব ম্যাচের আগে ইস্টবেঙ্গলের প্রাক্তনীদের নিয়ে ব্রুজোঁর বিষোদগারে ময়দান সরগরম।

পাঞ্জাব এফসি দলের হেড কোচ পানাগিওটিস ডিমপেরিস বলেন, ইস্টবেঙ্গল খুব ভালো দল। অস্কার ব্রুজোঁ খুব দল। বেঞ্চেও খুব ভালো ফুটবলার আছে। ৩-৪-৩ ফর্মেশনে খেলে। আক্রমণত্মক ফুটবল খেলে। যেখানেই ওরা যায় ওদের সমর্থকরা সমর্থন করতে যায়। ঘরের মাঠে তো আরও সমর্থক থাকবেই। তার মধ্যেই খেলতে হবে।ইস্টবেঙ্গলের ভারতীয় ফুটবলাররা খুব ভালো। আমি ওদের খুব পছন্দ করি। বিষ্ণু, এডমুন্ড এবং বাকি ভারতীয় ফুটবলাররা ইস্টবেঙ্গলের শক্তি।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

নতুন করে সংগঠনকে সাজিয়ে তুলছেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই পথে একগুচ্ছ সাংগঠনিক সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার নেত্রীর বাসভবনে...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...