Sunday, May 31, 2026

বিয়ের দুয়ারে এসে বিচ্ছেদের সংকেত! স্মৃতি-পলাশের সম্পর্ক নিয়ে চর্চা তুঙ্গে

Date:

Share post:

রূপকথার বিয়ে বাড়িতে বিষাদের ছোঁয়া লেগেছিল আগেই। কিন্তু সময় যত এগোচ্ছে এক বিরাট ভাঙনের ইঙ্গিত দিচ্ছে। বাবার অসুস্থতার জন্য পলাশ মুচ্ছলের(Palash Muchhal) সঙ্গে বিয়ে অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দিয়েছিলেন স্মৃতি(Smriti Mandhana)। এবার প্রশ্ন উঠছে স্মৃতি-পলাশের বিয়ে আদৌও হবে তো!

বিগত কয়েক বছর ধরেই স্মৃতি-পলাশের প্রেম ছিল চর্চার কেন্দ্রবিন্দুতে। তাঁর মিষ্টি প্রেমের কাহিনী ছিল অনেকের কাছেই অনুপ্রেরণা। বিয়ের(wedding) দিনক্ষণ সবকিছুই ঠিক হয়ে গিয়েছিল। এমনকি মেহেন্দি, সংগীত, গায়ে হলুদ সবই হয়েছিল, বাকি ছিল শুধু সাত পাকে বাধা পড়া। কিন্তু গোপন চ্যাটেই ভেস্তে যেতে চলেছে স্মৃতি-পলাশের বিয়ে!

সমাজমাধ্যমে পলাশের একাধিক চ্যাট প্রকাশ্যে আসে।স্মৃতির((Smriti Mandhana) বান্ধবীর সঙ্গে পলাশের একাধিক চ্যাট সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মেরি ডি কস্টা নামে থানে নিবাসী এক মহিলার সঙ্গে পলাশের ব্যক্তিগত চ্যাট প্রকাশ্যে আসতেই হৈ চৈ পড়ে গিয়েছে। মেরি থানের বাসিন্দ, পেশায় কোরিওগ্রাফার। তাঁকেই আকারে ইঙ্গিতে নানা প্রস্তাব দিয়েছেন পলাশ। এমনকি স্মৃতির সঙ্গে সম্পর্কে থাকাটাও কষ্টকর হয়ে উঠেছে বলে উল্লেখ করেছেন।

বিস্ফোরক এই চ্যাট প্রকাশ্যে আসতেই তীব্র আলোড়ন পড়ে গিয়েছে। তার মধ্যেই জল্পনার মাত্রা বৃদ্ধি করেছে মুচ্ছল পরিবারের সদস্যদের বিবাহ বাসর ছেড়ে যাওয়ার ঘটনা। একইসঙ্গে স্মৃতি এবং তাঁর সতীর্থরা তাদের সোশ্যাল মিডিয়া থেকে বিবাহ অনুষ্ঠানের যাবতীয় ছবি মুছে ফেলেন। নেটিজেনদের প্রশ্ন বিশ্বকাপজয়ী ক্রিকেটারের সঙ্গে বলিউড সুরকারের বিয়ে আদৌও হবে তো! নাকি বিচ্ছেদের সিলমোহর পড়ে গেল।

Related articles

পুলিশের মদতে বিজেপির গুন্ডাদের ষড়যন্ত্র! হামলার অভিযোগে আদালতে যাওয়ার বার্তা অভিষেকের

নিহত দলীয় কর্মী সঞ্জু কর্মকারের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে সোনারপুরে বিক্ষোভ ও উত্তেজনার মুখে পড়েন তৃণমূল কংগ্রেসের...

অন্নপূর্ণার ফর্মে তথ্যের পাহাড়, সুবিধা মিলবে কি না তা নিয়েই ধোঁয়াশা!

লক্ষ্মীর ভাণ্ডারের পরিবর্তে চালু হওয়া অন্নপূর্ণা যোজনাকে ঘিরে রাজ্যজুড়ে নতুন বিতর্ক দানা বাঁধছে। দীর্ঘ আবেদনপত্র, বিস্তর ব্যক্তিগত তথ্য...

অভিষেককে ভর্তি না নিতে ডিসি-র হুমকি: হাসপাতালে সরব মমতা

দলীয় কর্মীর পরিবারের পাশে দাঁড়াতে গিয়ে বিজেপির আক্রমণের শিকার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই হামলার পরে...

গণতন্ত্রের উপর আক্রমণ: অভিষেকের উপর হামলায় সরব রাহুল-কেজরি

সোনারপুরে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে একযোগে সুর চড়ালেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী...