Friday, June 5, 2026

এসআইআরের চাপ, হৃদরোগে আক্রান্ত বিএলও

Date:

Share post:

এসআইআরের অস্বাভাবিক চাপে দিকে দিকে যেমন আত্মহননের পথ বেছে নিচ্ছেন বিএলওরা, ঠিক তেমনই চাপ সহ্য করতে না পেরে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। এবার বনগাঁর গোপালনগরে এসআইআরের কাজের চাপে অসুস্থ হলেন আরও একজন বিএলও। ভর্তি কল্যাণীর গান্ধী হাসপাতালে। উৎকণ্ঠায় পরিবার। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের ১০৬ নম্বর পার্টের বিএলও সুশান্ত টিকাদার গত সোমবার দুপুরে বাড়িতে এসআইআরের কাজ করতে গিয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। প্রাথমিকভাবে তাকে বনগাঁ মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। চিকিৎসকেরা অবস্থার অবনতি বুঝে তাঁকে কল্যাণী গান্ধী হাসপাতালে পাঠান। ওই বিএলওর মেয়ে জানান, ডাক্তাররা জানিয়েছেন তাঁর বাবা হৃদরোগে আক্রান্ত হয়েছেন। এখনও অবস্থায় তেমন কোনও উন্নতি হয়নি। চিন্তায় পরিবার।

আরও পড়ুন – মন ভালো নেই স্মৃতির! বিগ-বি-র সঙ্গে শো বাতিল করলেন বিশ্বকাপজয়ী

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...