Monday, June 1, 2026

শাসক-বিরোধী তরজার মধ্যেই শুরু ভলিবলে রাজ্য চ্যাম্পিয়নশিপ, অতিথি মেয়র

Date:

Share post:

বিতর্কে জেরবার ময়দানে ভলিবল তাঁবুতে। শাসক বিরোধী তরজার মধ্যেই বৃহস্পতিবার থেকে শুরু হল রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )। ময়দান নয় এবার মহিলাদের রাজ্য চ্যাম্পিয়নশিপ(State Vollyball Championship )হচ্ছে বেলেঘাটা বালক বৃন্দের মাঠে।টুর্নামেন্টে মোট আটটি টিম খেলবে নকআউট পর্বে।    ব্যস্ত সুচির মধ্যে খনিকের জন্য এলেন মেয়র তথা রাজ্য ভলিবলের সভাপতি ফিরহাদ হাকিম(Firhad Hakim )। তবে তিনি কোনও বক্তব্য রাখেননি।

প্রাথমিকভাবে এই চ্যাম্পিয়নশিপ ঘিরে উতসাহ কম থাকলেও পরে তা বাড়বে বলেই মনে করছে রাজ্য ভলিবল সংস্থা। সাংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে রথীন রায় চৌধুরী বলেন, ময়দানে খেলা হলে অনেক মানুষ আসেন তা দেখতে। কিন্তু এখানে আয়োজকরা কতটা প্ৰচার করেছেন সেটা বোঝা যাচ্ছে না , আগামী দিনে খেলা দেখতে মানুষ আসবেন।

তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন বিরোধী শিবির। কিন্ত রথীন আছেন নিজের যুক্তিতেই অনড়। তাঁর কথায়, আমাদের এখানে বিরোধী বলে কেউ নেই কয়েক গুটি কত কয়েকজন হইহোল্ডার করার চেষ্টা করছেন তাদের কখনো জাতীয় স্তরের প্রতিযোগিতায় খেলেননি বিরোধীরা খালি ভোট চাইছে কিন্তু নিয়ম মেনেই ২০১০ এর ভোট হয়েছে। চার বছর পর আবার ভোট হবে।

জেলা সংস্থাগুলিকে যে অনুদান দেওয়া হয় তার কোন হিসেব নেওয়া হয় না, এই বিষয়ে রাজ্য ভলিবল সংস্থা আগেই জানিয়েছিল তারা এবার থেকে হিসেব নেবেন। তবে রথীনের কথায়,  বছরে পনেরো হাজার টাকা করে দেওয়া হয় সেই টাকা চারটে বল কিনতেই শেষ হয়ে যায়। জেলা সংস্থার অনেকেই এইসব বিষয়ে বোঝেন না। তাই তাদের থেকে হিসেব কীভাবে নেওয়া হবে তবু এই বিষয়ে একটা সার্কুলার পাঠানো হবে। তবে বিরোধীদের যে সাংবিধান দেখাতে তিনি তৈরি সেটা জানিয়ে রাখলেন।

Related articles

অফিস চলাকালীন বিপত্তি, খাদ্য ভবনের সিঁড়ি থেকে পড়ে জখম এক আধিকারিক

খাদ্য ভবনে বড়সড় দুর্ঘটনায় আহত কৃষি বিপণন বিভাগের (Agricultural Marketing Department) এক আধিকারিক (Official)। সোমবার (Monday) সকালে অফিস...

লেকটাউন থেকে সরল মেসির মূর্তি, পরের গন্তব্য কোথায়?

সপ্তাহের প্রথম দিনেই লেকটাউন থেকে সরানো হল মেসির বিশাল মূর্তি(Lionel Messi's statue)। বিগত এক সপ্তাহের বেশি সময় ধরেই...

ত্বিষা মৃত্যু মামলায় নয়া মোড়! CBI-এর হাতে ৩৪ মিনিটের ভিডিও

ত্বিষা শর্মা (Twisha Sharma death Case) মৃত্যু মামলায় নয়া মোড়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার (CBI) হাতে এক গুরুত্বপূর্ণ ভিডিও!...

৫ পুরস্কারের সঙ্গে প্রাপ্তি কোহলির টিপস, বৈভবের জন্য বিসিসিআইয়ের বিশেষ ভাবনা

সদ্য সমাপ্ত আইপিএলে নজর কেড়েছেন বৈভব সূর্যবংশী(Vaibhav Sooryavanshi)। দল ফাইনালে না উঠলেও পুরস্কার মঞ্চে একাধিকবার ধ্বনিত হল বৈভবের...