Wednesday, April 1, 2026

বিশ্বমানের গঙ্গাসাগর মেলা: একমাস আগে থেকে প্রস্তুত থাকার নির্দেশ নবান্নর

Date:

Share post:

এবছর মহাকুম্ভ নেই। ফলে মকর সংক্রান্তিতে দেশের একটা বড় অংশের সাধু-সন্নাসী থেকে পুণ্যার্থীদের গন্তব্য হতে চলেছে বাংলার গঙ্গাসাগর (Gangasagar Mela)। তবে শুধু দেশ নয়, বিদেশের ভক্ত সমাগমও এবছর অনেকটাই বেশি হবে গঙ্গাসাগরে, অনুমান রাজ্য প্রশাসনের। কেন্দ্রের সরকারের সম্পূর্ণ সাহায্য ব্যতীত সেই মেলাকে বিশ্বমানের করে তুলতে এখন থেকেই তাই বদ্ধপরিকর রাজ্য প্রশাসন (West Bengal Government)।

গঙ্গাসাগর মেলার প্রস্তুতি ঘিরে নবান্নে (Nabanna) গুরুত্বপূর্ণ বৈঠক হল বৃহস্পতিবার। মুখ্যসচিব মনোজ পন্থ (Manoj Pant) স্পষ্ট নির্দেশ দিয়েছেন, মেলা শুরুর অন্তত এক মাস আগে সম্পূর্ণ ড্রেজিং (dredging) প্রক্রিয়া শেষ করতে হবে। প্রশাসনকে দ্রুতগতিতে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ ২৪ পরগনার জেলাশাসক, পঞ্চায়েত দফতর, জনস্বাস্থ্য কারিগরি দফতর-সহ একাধিক গুরুত্বপূর্ণ দফতরের সচিবরা বৈঠকে উপস্থিত ছিলেন। নবান্ন সূত্রে খবর, প্রতিবারের মতো এ বছরও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) মেলার প্রাক-প্রস্তুতি খতিয়ে দেখতে যাবেন। তার আগে সব কাজ সম্পূর্ণ রাখতে বলেছেন মুখ্যসচিব।

আরও পড়ুন : IPS, WBPS আধিকারিকদের বদলি: একাধিক জেলার পুলিশ সুপার বদল

বৈঠকে মুখ্যসচিবের নির্দেশ:
পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা করবে জনস্বাস্থ্য কারিগরি দফতর।
অস্থায়ী থাকার জায়গা গড়ে তোলার আগে নিশ্চিত করতে হবে অগ্নিনিরোধক ব্যবস্থা।
থাকবে ওয়াটার অ্যাম্বুল্যান্স।
পাশাপাশি থাকবে এয়ার অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও।
চিকিৎসা পরিষেবায় ঘাটতি এড়াতে নিকটবর্তী হাসপাতালে অতিরিক্ত শয্যার ব্যবস্থা রাখতে হবে এবং মেলা এলাকায় অস্থায়ী চিকিৎসা কেন্দ্র বসাতে হবে।
লট এইট ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পর্যাপ্ত পরিকাঠামো তৈরি করতে হবে।
কপিল মুনির আশ্রমমুখী ভিড় সামলাতে পর্যাপ্ত বাস পরিষেবা রাখা হবে।

Related articles

আর দু-এক টাকা নয়, বুধবার থেকেই এক লাফে ২১৮ টাকা বাড়ছে বাণিজ্যিক গ্যাসের দাম

প্রতিদিন সবার অলক্ষ্যে দু-এক টাকা করে বাড়ছিল দাম। তবে আর কোনও রাখ-ঢাক নয়। এবার বাণিজ্যিক গ্যাসের (commercial LPG)...

নির্বাচনী কাজের প্রবল চাপ, অবসাদে বিষ খেয়ে আত্মহত্যা AERO-র 

ভোটের মুখে ফের এক সরকারি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল শহরে। মৃতার নাম মালবিকা রায়...

ভোটকর্মী নিগ্রহ-কাণ্ড: কড়া পদক্ষেপ কমিশনের, সাসপেন্ড হাঁসখালির বিডিও

ভোটকর্মীকে মারধর এবং নির্বাচন বিধি লঙ্ঘনের অভিযোগে কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। নদিয়ার হাঁসখালির বিডিও সায়ন্তন ভট্টাচার্যকে সাসপেন্ড...

শিক্ষকদের বকেয়া ডিএ মেটাতে তৎপর অর্থ দফতর: বুধবার জরুরি বৈঠক

এপ্রিলের মধ্যেই বকেয়া ডিএ কর্মীদের নির্দিষ্ট নিয়মে মিটিয়ে দেওয়া নিয়ে যে সিদ্ধান্ত রাজ্য সরকার নিয়েছিল, তাতে একের পর...