Friday, April 3, 2026

টানা তিন দিন ধরে রাজ্য পুলিশের বড়সড় রদবদল

Date:

Share post:

বুধবার ও বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্য সরকার পুলিশ আধিকারিকদের বদলি সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। গত তিনদিন ধরে রাজ্য পুলিশের (State Police) বড়সড় রদবদল জারি। এদিন মোট ৫৭ জন পুলিশ আধিকারিককে বদলি করা হয়েছে। তালিকায় রয়েছে ব্যারাকপুর, বিধাননগর, আসানসোল-দুর্গাপুর, চন্দননগর, হাওড়া-সহ একাধিক পুলিশ কমিশনারেট (Police Commissionarate) এবং সুন্দরবন, মুর্শিদাবাদ, বাঁকুড়া, আলিপুরদুয়ার, দার্জিলিং-সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ পদে রদবদল।

অর্থ দফতরের বিজ্ঞপ্তির মতোই স্বরাষ্ট্র দফতরের এই বিজ্ঞপ্তিতেও স্পষ্ট করে জানানো হয়েছে, প্রশাসনিক প্রয়োজনে পুলিশ আধিকারিকদের বদলি করা হয়েছে। সূত্রের খবর, চলতি বছরের শেষ লগ্নে এবং আগামী বছরের শুরুতে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও শক্ত করার লক্ষ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদের দায়িত্ব নতুন হাতে তুলে দেওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের ACP তনয় চট্টোপাধ্যায়কে ডায়মন্ড হারবার পুলিশ জেলার বিষ্ণুপুরে SDPO পদে পাঠানো হয়েছে। বারাসত পুলিশ জেলার হাবড়ার এসডিপিও প্রসেনজিৎ দাসকে বদলি করে সুন্দরবনের মন্দিরবাজারে পাঠানো হয়েছে। বিধাননগর কমিশনারেটে এসিপি পদে থাকা দীপ কুমার দাসকে বনগাঁ পুলিশ জেলার এসডিপিও করা হয়েছে।

অন্যদিকে, আসানসোল-দুর্গাপুর কমিশনারেটের পুলিশ আধিকারিক ইপ্সিতা দত্তকে বদলি করে নিয়ে যাওয়া হচ্ছে বিধাননগর কমিশনারেটে, যেখানে তাঁকে এসিপি-র দায়িত্ব দেওয়া হবে। ব্যারাকপুর কমিশনারেটের পার্থ রঞ্জন মণ্ডলকে হাওড়া কমিশনারেটে এসিপি হিসেবে নিয়োগ করা হয়েছে।

রাজ্যের একাধিক পুলিশ (State Police) জেলায় একইসঙ্গে এত বড়সড় রদবদল বিরল। প্রশাসনিক মহলের মতে, বিভিন্ন দফতরে কর্মচাঞ্চল্য বাড়ানো, মাঠপর্যায়ে তৎপরতা বাড়ানো এবং জেলা ও কমিশনারেট স্তরে দায়িত্ব পুনর্বিন্যাস করতেই এই সিদ্ধান্ত। তবে পরপর তিন দিন ধরে একাধিক তালিকা প্রকাশ হওয়ায় পুলিশ মহলে স্বাভাবিকভাবেই চাঞ্চল্য তৈরি হয়েছে।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...