Saturday, May 16, 2026

বিহুর রিসেপশনে নক্ষত্র সমাবেশ, বাইরে দাঁড়িয়ে ছেলের বিয়ের অতিথি আপ্যায়ন স্বয়ং খরাজের

Date:

Share post:

জয়িতা মৌলিক
পর্দায় তিনি যতই ডাকসাইটে করা ধাঁচের বাবা হোন না কেন বাস্তবে একেবারে উল্টো। নিজে গেটে দাঁড়িয়ে সারাক্ষণ ছেলে বিহুর বিয়ের রিসেপশনে অতিথি আপ্যায়ন করলেন টলিউডের জনপ্রিয় অভিনেতা খরাজ মুখোপাধ্যায়। শুক্রবার ছিল অভিনেতা বিহু ও অভিনেত্রী রোজার বিয়ের রিসেপশন। ধনধান্য অডিটোরিয়ামের ব্যাংকয়েটে সেই উপলক্ষে জমজমাট পার্টি।

খরাজের ছেলের বিয়ের রিসেপশন উপলক্ষ্যে একেবারে নক্ষত্র সমাবেশ। উপস্থিত ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাস থেকে শুরু করে বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিক, দীপঙ্কর দে, শাশ্বত চট্টোপাধ্যায়, দোলন রায়, কুশল চক্রবর্তী, মানালি দে টোটা রায়চৌধুরী, আবির চট্টোপাধ্যায়, স্বাগতা মুখোপাধ্যায়, রাজেশ, সুদেষ্ণা রায়-সহ টলিউডের বিশিষ্ট অভিনেতা-অভিনেত্রীরা। ছিলেন শ্রীকান্ত আচার্য, রাঘব চট্টোপাধ্যায়, মনময় ভট্টাচার্য, রূপঙ্কর বাগচী, রুপম ইসলাম, ইমন, শিলাজিৎ-সহ সঙ্গীত জগতের বিশিষ্টরা।

Related articles

IPL: মরণ-বাঁচন ম্যাচে কেকেআরের আশা-আশঙ্কা ‘বরুণকে’ নিয়েই, কেমন থাকবে আবহাওয়া?

শনিবার ইডেনে গুজরাটের বিরুদ্ধে খেলতে নামছে কেকেআর(KKR)। প্লে অফের শেষ আশা টিকিয়ে রাখতে এই ম্যাচে জয় ছাড়া বিকল্প...

বিদেশে রফতানি হবে বাংলার আলু: বৈঠকে সিদ্ধান্ত মন্ত্রী দিলীপের

দলের অভিজ্ঞ নেতাকে দায়িত্ব দেওয়া হয়েছে রাজ্য়ের গুরুত্বপূর্ণ দফতর কৃষি বিপণনের। সেই দায়িত্ব পেয়ে দিলীপ ঘোষ প্রথম দিন...

জয়ের কৃতিত্ব ‘মহাগুরু’কে দিলেন মুখ্যমন্ত্রী, শুভেন্দুকে দরাজ সার্টিফিকেট মিঠুনের

শনিবার থেকে শুরু হচ্ছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) জেলা সফর। দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবারে প্রশাসনিক...

সঙ্কটের মধ্যেই শুল্ক বাড়ল পেট্রোলের, ডিজেল-বিমানের জ্বালানির রফতানি করে ছাড়

পশ্চিম এশিয়ায় যুদ্ধ। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম বৃদ্ধি। দেশে দেশে জ্বালানি সঙ্কট। এই পরিস্থিতিতে ভারতে জ্বালানি রফতানির ক্ষেত্রে...