Saturday, May 23, 2026

তারকেশ্বরে মর্মান্তিক পথদুর্ঘটনায় প্রাণ হারালেন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, শোকপ্রকাশ অভিষেকের 

Date:

Share post:

তারকেশ্বরের জনপ্রিয় পঞ্চায়েত সমিতির প্রাণিসম্পদ দফতরের কর্মাধ্যক্ষ বন্দনা মাইতির আকস্মিক মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। শনিবার সকালে স্বামীর সঙ্গে বাইকে চেপে পুড়শুড়ায় চিকিৎসার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তিনি। চাঁপাডাঙা এলাকায় পিছন দিক থেকে উঠে আসা একটি লরি হঠাৎই ধাক্কা মারে তাঁদের বাইকে। ধাক্কায় দু’জনেই রাস্তায় ছিটকে পড়েন। লরিটি সরাসরি উঠে যায় বন্দনা মাইতির উপর দিয়ে। গুরুতর জখম হন তিনি। দ্রুত তাকে তারকেশ্বর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তারকেশ্বর থানার পুলিশ। উপস্থিত হন স্থানীয় বিধায়ক রামেন্দ্রু সিংহ রায়ও। মৃতদেহ পাঠানো হয়েছে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে ময়নাতদন্তের জন্য। ঘটনার পর থেকেই পলাতক লরিচালক। তাকে ধরতে জোরদার তল্লাশি শুরু করেছে পুলিশ।

বন্দনা মাইতির মৃত্যুতে রাজনৈতিক মহলেও শোকের ছায়া। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় শোকপ্রকাশ করে লেখেন, “তারকেশ্বর পঞ্চায়েত সমিতির মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়ন দফতরের কর্মাধ্যক্ষ শ্রীমতি বন্দনা মাইতির অকালপ্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তাঁর বিদেহী আত্মার চিরশান্তি কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি জানাই আন্তরিক সমবেদনা।”

একই দিনে আর একটি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তমলুক সাংগঠনিক জেলার তৃণমূল নেতা সুদীপ্ত ভক্তের। সকালেই সিঙ্গুরের রতনপুর ব্রিজের কাছে ঘটে এই দুর্ঘটনা। ফলে দুই দিকেই শোকের ছায়া নেমে এসেছে জেলার রাজনৈতিক মহলে।

আরও পড়ুন – শিক্ষিকা হলেন AI রোবোট! তাক লাগিয়ে দিল দ্বাদশের পড়ুয়া

_

 

_

 

_

 

_

 

_

 

_

Related articles

কাঁথি পুরসভা ভেঙে দিল পুর ও নগরোন্নয়ন দফতর, মহকুমাশাসকই প্রশাসক

রাজ্যে পালাবদলের পরে পুরবোর্ডগুলিও বিরোধীদের হাত থেকে কেড়ে নিতে চাইছে রাজ্যের বর্তমান শাসকদল- অভিযোগ তৃণমূলের। এবার তৃণমূল পরিচালিত...

তীব্র গরমের মাঝেই দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির অনুকূল পরিবেশ!

জ্যৈষ্ঠের গরমে হাঁসফাঁস দশা কলকাতাসহ দক্ষিণবঙ্গের। শনিবার সকালে আকাশ হালকা মেঘলা থাকলেও বেলা গড়াতেই রোদের প্রচণ্ড তাপে রাস্তায়...

যুদ্ধ পরিস্থিতি নয়, ২০১৪ থেকে কেন তেলের দাম বাড়ল: প্রশ্ন তৃণমূলের

১০ দিনে তৃতীয়বার বাড়ল জ্বালানি তেলের দাম। মধ্যবিত্ত ইতিমধ্যেই দ্রব্যমূল্য বৃদ্ধির (price rise) সমস্যায় জেরবার। এই পরিস্থিতিতে যুদ্ধের...

IPL: করমর্দন বিতর্কে কোহলি, গড়লেন টি২০-তে নয়া রেকর্ড

আইপিএলে(IPL) ফের করমর্দন বিতর্কে বিরাট কোহলি(Virat Kohli)। সানরাইজার্সের বিরুদ্ধে ম্যাচে ট্রাভিস হেডের সঙ্গে করমর্দন না করে বিতর্কে জড়ালেন...