Tuesday, June 2, 2026

আন্তর্জাতিক ক্রিকেটে আজ জোড়া মাইলফলকের সামনে রোহিত-বিরাট

Date:

Share post:

রবিবাসরীয় শীতের দুপুরে খেলা প্রেমীদের নজরে আজ ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম একদিনের ম্যাচ (Ind vs SA ODI)। প্রায় এক মাসের বেশি সময় পর ভারতীয় দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে রোহিত শর্মা ও বিরাট কোহলিকে (Rohit Sharma- Virat Kohli)। ওয়ানডে ক্রিকেটে দুই নির্ভরযোগ্য ব্যাটার আজ একজোড়া মাইল ফলকের সামনে দাঁড়িয়ে। খেলা শুরুর আগেই রো-কো পারফরমেন্স নিয়ে জোড়চর্চা ক্রিকেট মহলে।

লাল বলের ক্রিকেটে ধরাশায়ী হওয়ার পর প্রোটিয়াদের বিরুদ্ধে ওয়ানডে সিরিজ খেলতে নামছে টিম ইন্ডিয়া। রোহিতের (Rohit Sharma) সামনে সুযোগ কুড়ি হাজার রানের মাইলফলক স্পর্শ করার। তার জন্য প্রয়োজন আর মাত্র ৯৮ রান। পাশাপাশি আর আটটি ছক্কা মারতে পারলে বিশ্বের প্রথম ক্রিকেটার হিসাবে ৬৫০টি ছক্কা মারার মাইলফলকও স্পর্শ করার সুযোগও রয়েছে হিটম্যানের।

অন্যদিকে বিরাট কোহলির (Virat Kohli) কাছেও রয়েছে জোড়া রেকর্ড তৈরির সুযোগ। একটি সেঞ্চুরি করতে পারলেই এক দিনের ক্রিকেটে ৫২তম শতরান করবেন কোহলি। কোনও এক ফরম্যাটের আন্তর্জাতিক ক্রিকেটে সবচেয়ে বেশি শতরান করার বিশ্বরেকর্ড গড়বেন তিনি। পাশাপাশি দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ষষ্ঠ সেঞ্চুরি করা মানেই কোহলি একসঙ্গে ভেঙে দেবেন সচিন তেন্ডুলকর এবং ডেভিড ওয়ার্নারের পাঁচটি করে শতরানের নজির। রাঁচিতে খেলা শুরু দুপুর ১:৩০ মিনিটে।

 

Related articles

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...

মার্কিং-বিতর্কে চরম অস্বস্তি! চাপের মুখে অপসারিত সিবিএসই-র চেয়ারম্যান ও সচিব

সিবিএসই-র দ্বাদশের বোর্ড পরীক্ষার মূল্যায়ন নিয়ে বিতর্ক তুঙ্গে। মঙ্গলবার চাপের মুখে বোর্ডের চেয়ারম্যান এবং সচিবকে অপসারণ করা হল।...

রোদে পুড়েও দলনেত্রীর ডাকে ধর্নায় যাদবপুরের অশীতিপর তৃণমূল কর্মী!

তপ্ত দুপুর। ধর্মতলার ধর্নামঞ্চের চারপাশে মানুষের ভিড়। রাজনৈতিক কর্মসূচির মাঝেই হঠাৎ নজর কাড়লেন এক প্রবীণ ব্যক্তি। বয়স প্রায়...