Tuesday, June 2, 2026

শুধু BLO নয়, SIR-এর চাপে এবার গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে AERO

Date:

Share post:

একমাস সময়সীমার মধ্যে গোটা রাজ্যে এসআইআর প্রক্রিয়া শেষ করা যে সম্ভব নয়, রাজ্যের তিন সরকারি কর্মীর মৃত্যুর পরে তা বুঝেছে নির্বাচন কমিশন (Election Commission)। বাড়ানো হয়েছে ভোটার তালিকা (voter list) প্রকাশ ও সমগ্র এসআইআর প্রক্রিয়া শেষ করার সময়সীমা। কিন্তু ততদিনে শুধুমাত্র বিএলও (BLO) নয়, কতখানি ক্ষতির মুখে রাজ্যের সরকারি কর্মীরা, তার আরও এক প্রমাণ মিলল রবিবার। ব্রেন স্ট্রোকে (brain stroke) আক্রান্ত হন এক এইআরও (AERO)। তাঁকে তমলুক থেকে কলকাতায় পাঠাতে বাধ্য হন চিকিৎসকরা।

পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরের বাসিন্দা বিবেকানন্দ পাল কমিশনের এইআরও হিসাবে নিযুক্ত ছিলেন। তিনি পশ্চিম মেদিনীপুরের পিংলার এইআরও হিসাবে কাজ করছিলেন। রবিবার ভোরে তিনি হঠাৎই অসুস্থ বোধ করেন। পরিবারের লোকেরা তাঁকে তাম্রলিপ্ত মেডিক্যাল কলেজে নিয়ে যায়। চিকিৎসকরা জানান তিনি ব্রেন স্ট্রোকে আক্রান্ত। এরপরই তাঁকে কলকাতায় রেফার করা হয়।

আরও পড়ুন : SIR-এর চাপে গুরুতর অসুস্থ আরও এক BLO: ভর্তি এসএসকেএম-এ

এইআরও বিবেকানন্দ পালের পরিবারের সদস্যদের অভিযোগ এসআইআর-এর কাজের চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন। তাঁর স্ত্রী শম্পা পাল দাবি করেন, এসআইআর-এর (SIR) কাজ নিয়ে গত কয়েকদিন ধরেই তিনি খুব চিন্তায় ছিলেন। সময়ের মধ্যে কাজ শেষ করার চাপ ছিল। তাঁর অধীনে ৪০ জন বিএলও (BLO) ছিলেন। তাঁদের দিয়ে কাজ শেষ করানোর চাপেই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে প্রাথমিকভাবে তাঁর পরিবার মনে করছে।

Related articles

‘হাজার হাজার হকারের পেটে লাথি মারা হয়েছে’, অবিলম্বে ক্ষতিপূরণের দাবিতে ধর্মতলায় সরব মমতা

পুনর্বাসন ছাড়া হকারদের উচ্ছেদ করা তৃণমূলের নীতি নয়। আমরা সব সময় মানবিক দৃষ্টিকোণ থেকে এই সমস্যার সমাধান করেছি।...

রানি রাসমণি অ্যাভিনিউয়ে কর্মসূচি হলেই সোজা আদালত! ধর্মতলার ধর্নামঞ্চ থেকে কড়া হুঁশিয়ারি নেত্রীর

ইচ্ছা করে রানি রাসমণি অ্যাভিনিউতে কর্মসূচি করার অনুমতি দেওয়া হয়নি তৃণমূলকে। মঙ্গলবার ওয়াই চ্যানেলে বিজেপির প্রশাসনকে একহাত নিলেন...

মেসি কাণ্ডে আরও বিপাকে অরূপ, তলব বিধাননগর থানার

মেসি (Messi) কাণ্ডে আরও বিপাকে প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাস(Aroop Biswas)। বিধাননগর পুলিশের পক্ষ থেকে তলব করা হল...

মারলে মারো, কিন্তু সব জায়গায় যাব! ধর্নামঞ্চ থেকে বিজেপি-কে চ্যালেঞ্জ নেত্রীর

মারলে মারো। কিন্তু যতদিন কণ্ঠ রয়েছে, ততদিন মাথানত করব না। মঙ্গলবার ধর্মতলার ওয়াই চ্যানেলে তৃণমূলের ধরনামঞ্চ থেকে চ্যালেঞ্জ...